কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? জানা গেল কারণ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? জানা গেল কারণ - the Bengali Times

বিরাট কোহলি ও আনুশকা শর্মার লন্ডনে বসবাস নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ভারতের মতো দেশে বিপুল জনপ্রিয়তা পেয়েও কেন এই তারকা দম্পতি বিদেশে গিয়ে জীবনযাপন বেছে নিয়েছেন—তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই প্রশ্নের উত্তর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চিকিৎসক ড. শ্রীরাম নেনের একটি পুরোনো সাক্ষাৎকারকে ঘিরে।

- Advertisement -

এক পডকাস্টে বিরাট-আনুশকার লন্ডনে চলে যাওয়ার প্রসঙ্গে কথা বলেছিলেন ড. শ্রীরাম নেনে। তার দাবি, এ বিষয়ে একসময় আনুশকা শর্মার সঙ্গেও তার কথা হয়েছিল।

ড. নেনের বক্তব্য অনুযায়ী, বিরাট ও আনুশকা এমন একটি পরিবেশ চেয়েছিলেন, যেখানে তারকাখ্যাতির চাপ থেকে কিছুটা দূরে থেকে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। বিশেষ করে সন্তানদের এমন পরিবেশে বড় করার বিষয়টিকে তারা গুরুত্ব দিয়েছেন, যেখানে প্রতিনিয়ত মানুষের নজরদারি ও প্রচারের চাপ তুলনামূলকভাবে কম।

ভারতে বিরাট-আনুশকার মতো জনপ্রিয় তারকা দম্পতির ব্যক্তিগত জীবন অনেক সময়ই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কোথাও খেতে যাওয়া, পরিবারের সঙ্গে বাইরে বের হওয়া কিংবা সাধারণভাবে সময় কাটানো—সব ক্ষেত্রেই ভক্তদের ভিড়, ছবি তোলার আবদার ও সংবাদমাধ্যমের নজর তাদের সঙ্গী হয়ে ওঠে।

ড. নেনে মনে করেন, বিরাট ও আনুশকার মতো দুই জনপ্রিয় ব্যক্তিত্বের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি চ্যালেঞ্জিং। তারকা হিসেবে পাওয়া অতিরিক্ত মনোযোগ অনেক সময় ব্যক্তিগত পরিসর সংকুচিত করে দেয়।

নেনের বক্তব্য অনুযায়ী, আনুশকা তাকে জানিয়েছিলেন, অতিরিক্ত ভিড় এবং সবসময় মানুষের নজরে থাকার বিষয়টি লন্ডনে যাওয়ার অন্যতম কারণ। ভারতে থাকলে তারা চাইলেও অনেক সময় পারিবারিক সময়কে অন্য সবার মতো স্বাভাবিকভাবে উপভোগ করতে পারছিলেন না।

সন্তানদের বেড়ে ওঠার বিষয়টিও তাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে নেনের বক্তব্যে উঠে আসে। সন্তানদের সঙ্গে নিরিবিলি সময় কাটানো এবং তাদের স্বাভাবিক পরিবেশে বড় করার সুযোগকে গুরুত্ব দিয়েছেন বিরাট-আনুশকা।

তবে লন্ডনে তাদের বসবাসের বিষয়ে বিরাট কোহলি বা আনুশকা শর্মার পক্ষ থেকে এটাই চূড়ান্ত কারণ—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। ফলে ড. নেনের বক্তব্যকে তাদের লন্ডনে বসবাসের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

সব মিলিয়ে, তারকাখ্যাতির ঝলমক থেকে কিছুটা দূরে গিয়ে ব্যক্তিগত পরিসর, পরিবারের সঙ্গে সময় এবং সন্তানদের তুলনামূলক স্বাভাবিক পরিবেশে বড় করার আকাঙ্ক্ষাই বিরাট-আনুশকার লন্ডনমুখী হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

Related Articles

Latest Articles