ছবি তুলো এনজয় করো, আশেপাশের মানুষগুলোর কথাও মনে রাখো

ছবি তুলো এনজয় করো, আশেপাশের মানুষগুলোর কথাও মনে রাখো - the Bengali Times
পিয়া জান্নাতুল

ফেস্টিভ দিনগুলোতে সবাই যেভাবে এনজয় করে সেটা আমার খুব ভালো লাগে। ছবি তোলা, মেমোরি বানানো! কিন্তু খুলনায় বেশিরভাগ রেস্টুরেন্টকে পুরো ফটোশুট স্পটে পরিণত করছে মানুষ। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত ছবি তোলা চলছে। কেউ কেউ আবার প্রফেশনাল ক্যামেরাও নিয়ে আসছে।

রেস্টুরেন্ট একটা শেয়ারড জায়গা। মানুষ খেতে আসে, একটু শান্তিতে সময় কাটাতে আসে। সবাই কিন্তু অন্যের ছবি বা ভিডিওর মধ্যে আসতে কমফোর্টেবল না। এটা কাউকে থামানোর কথা না। শুধু একটু সচেতন হওয়ার কথা। অল্প একটু ম্যানার আর রেসপেক্টেই অনেক কিছু ঠিক থাকে। এই ছোট ছোট অভ্যাসই পরে লাইফে অনেক বড় ইমপ্যাক্ট ফেলে। ছবি তুলো, এনজয় করো। শুধু আশেপাশের মানুষগুলোর কথাও একটু মনে রাখো।

- Advertisement -

(ফেসবুক থেকে সংগৃহীত)

- Advertisement -

Related Articles

Latest Articles