মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির - the Bengali Times
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও শিশুদের প্রতি তার আলাদা মমতা বরাবরই চোখে পড়ে। এবার এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী একটি শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে দেওয়া এক স্ট্যাটাসে শিশুটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। একই সঙ্গে শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

- Advertisement -

নিজের পোস্টে পরীমণি জানান, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে তিন মাস বয়সী শিশুটি মায়ের কাছে নিরাপদ নয় বলেই মনে করছেন তিনি।

শিশুটির মাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তাকে একটি শেষ সুযোগ দিতেই এই স্ট্যাটাসটি দেওয়া। পরিস্থিতির পরিবর্তন না হলে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নিতেও বাধ্য হবেন বলে সতর্ক করেন।

যদিও শিশুটির মা তাকে সব ধরনের যোগাযোগমাধ্যমে ব্লক করে রেখেছেন, তবুও পরীমণি আশা প্রকাশ করেন—এই বার্তাটি তার নজরে আসবে। তিনি বলেন, “আমি আশা করছি, তুমি আমাকে সব জায়গায় ব্লক করলেও এটি দেখবে এবং নিজের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহযোগিতা নেবে। নিশ্চয়ই তুমি এতটা অবিবেচক নও।”

এদিকে তার এই উদ্যোগকে সামাজিক মাধ্যমে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এক ভক্ত শিশুটিকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়ার অনুরোধ জানালে উত্তরে পরীমণি বলেন, তিনি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। অনেকেই তার মমত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles