যৌন হয়রানির মামলা থেকে পাঁচ হকি খেলোয়াড়ই খালাস

যৌন হয়রানির মামলা থেকে পাঁচ হকি খেলোয়াড়ই খালাস - the Bengali Times
কানাডার ওয়ার্ল্ড জুনিয়র হকি টিমের সাবেক পাঁচ হকি খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার বৃহস্পতিবার সমাপ্তি ঘটেছে

কানাডার ওয়ার্ল্ড জুনিয়র হকি টিমের সাবেক পাঁচ হকি খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার বৃহস্পতিবার সমাপ্তি ঘটেছে। সাবেক এই পাঁচ খেলোয়াড়ের অব্যাহতি পাওয়ার মধ্য দিয়ে মামলাটির অবসান হলো। বিবাদীদের আইনজীবী একে সাধুবাদ জানালেও বাদিপক্ষের আইনজীবী বিপর্যয়কর বলে অভিহিত করেছেন।

অন্টারিও সুপিরিয়র কোর্টের বিচারপতি মারিয়া ক্যারোসিয়া তার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর মাইকেল ম্যাকলিয়ড, কার্টার হার্ট, অ্যালেক্স ফরমেন্টন, ডিলন দুবে এবং ক্যালান ফুট পরিবারের সদস্যদের সঙ্গে অন্টারিওর লন্ডনের আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন। যৌন হয়রানির পৃথক আরেকটি অভিযোগ থেকেও খালাস পেয়েছেন ম্যাকলিয়ড।

- Advertisement -

ক্যারোসিয়া তার রায়ে বলেন, বিবাদীদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে তিনি বিশ^াসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা খুঁজে পাননি। বিচার চলাকালে উত্থাপিত সাক্ষ্য প্রমাণ বিবেচনায় আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ক্রাউন কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।

বিচারক বলেন, অভিযোগকারীর সাক্ষ্যে একাধিক অসংলগ্নতা খুঁজে পাওয়া গেছে। সেই সঙ্গে পুলিশকে দেওয়া বক্তব্যের সঙ্গে তার আদালতে দেওয়া সাক্ষের অসামঞ্জস্যতা রয়েছে।

ক্যারোসিয়া বলেন, অভিযোগকারী তার গল্পের অসংলগ্নতার মধ্য দিয়ে অন্যদের দোষী প্রমাণ করতে চেয়েছেন।

অভিযোগকারীর আইনজীবী কারেন বেলেহিউমার আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের বলেন, এই রায় অভিযোগকারীকে খুবই হতাশ করেছে। এ ধরনের অভিজ্ঞতার মুখে এর আগে সত্যিই তাকে পড়তে হয়নি। ফৌজদারি বিচার ব্যবস্থা তার কাছে যা চায় সবই তিনি করতে রাজি হয়েছিলেন। যখনই চেয়েছে তখনই তিনি পুলিশেল সঙ্গে কথা বলেছেন। তিনি তার অভিযোগ পর্যালোচনা করেছেন। তিনি তার সাক্ষ্য প্রস্তুত করেছেন। তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি প্রজ্ঞার সঙ্গে কথা বলেছেন। তিনি কথা বলেছেন অন্তর থেকে। তারপরও সেটা যথেষ্ট হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles