ট্রাম্পের মেয়াদ শেষে শুল্ক উঠে যাবে বলে বিশ্বাস অধিকাংশ কানাডিয়ানের

ট্রাম্পের মেয়াদ শেষে শুল্ক উঠে যাবে বলে বিশ্বাস অধিকাংশ কানাডিয়ানের - the Bengali Times
প্রায় অর্ধেক কানাডিয়ান বিশ্বাস করেন যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার মেয়াদ শেষ করার আগেই শুল্ক উঠে যাবে

প্রায় অর্ধেক কানাডিয়ান বিশ্বাস করেন যে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার মেয়াদ শেষ করার আগেই শুল্ক উঠে যাবে। আরও এক-চতুর্থাংশ মনে করেন, তার পুরো মেয়াদে এটা বলবৎ থাকবে এবং তার মেয়াদ শেষেই এই শুল্ক উঠবে। ন্যানোস রিসার্চের নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

সমীক্ষায় অংশ নেওয়া কানাডিয়ানদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কানাডার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কবে অবসান ঘটবে? উত্তরে ৫১ শতাংশ বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ করার সময়। ২৭ শতাংশ বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ করার পর। মাত্র ৯ শতাংশ উত্তরদাতা বলেন, এই শুল্ক স্থায়ীভাবে থেকে যাবে বলে তাদের বিশ্বাস এবং ট্রাম্প প্রেসিডেন্ট না থাকলেও শুল্ক বলবৎ থাকবে।

- Advertisement -

ন্যানোস রিসার্চের প্রতিষ্ঠাতা এবং প্রধান উপাত্ত বিজ্ঞানী নিক ন্যানোস বলেন, প্রতি ১০ জন কানাডিয়ানের মধ্যে প্রায় আটজনই মনে করেন, শুল্ক ট্রাম্পের বিষয় এবং তার মেয়াদের সঙ্গে সঙ্গে এরও অবসান হবে।

ন্যানোসের সমীক্ষার ফলাফল অনুযায়ী, প্রতি ১০ জন কানাডিয়ানের মধ্যে প্রায় ৬ জন অর্থাৎ ৫৯ শতাংশ যুক্তরাষ্ট্রের শুল্কের ফলে তাদের আর্থিক অবস্থা বদলে গেছে বলে জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিষয়ে প্রশ্নের উত্তরে ৩৯ শতাংশ বলেছেন, তারা তাদের খরচ কমিয়ে আনছেন। একই প্রশ্নের উত্তরে ২১ শতাংশ বলেছেন, বড় ধরনের ক্রয় পরিকল্পনা থেকে তারা সরে আসছেন বা বিলম্ব করছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ থেকে ৮ মে পর্যন্ত এক হাজার ৫৫ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালায় ন্যানোস। সমীক্ষায় অংশগ্রহণকারী সবার বয়সই ১৮ বছরের ওপরে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles