
রোজডেল স্কুল অব আর্টসের অধ্যক্ষ ব্যারি স্কেচলিকে বদলির সিদ্ধান্ত নিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে ১২ জুন শত শত শিক্ষার্থী স্কুল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ করেছে।
স্কুলের শিক্ষার্থী জর্জিয়া গনজালেস বলে, ৩৩ বছর ধরে তিনি এখানে দায়িত্ব পালন করছেন। এটা বিবেচনায় তাকে বদলির সিদ্ধান্ত আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে।
৮০ বছর বয়সী স্কেচলি অবসরে যাওয়ার আগে আর মাত্র এক বছর কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাকে একটি ভোকেশনাল স্কুলে বদলি করা হয়েছে, সেখানে শিক্ষার্থীরা বাণিজ্য বিষয়ে অধ্যয়ন করে। স্কেচলি রোজডেল স্কুল অব আর্টসে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ৩০ বছরের বেশি।
কিছু শিক্ষার্থী কেন স্কেচলিকে ভালোবাসেন সে সম্পর্কে তাদের ভাবনা সিটিভি নিউজের সঙ্গে বিনিময় করে। তারা বলে, প্রতিদিন তারা যখন স্কুলে আসে তখন তিনি তাদের স্বাগত জানান, প্রতিটি ক্লাস কনসার্টে অংশ নেন এবং এমনকি প্রত্যেককে তাদের নামে চেনেন।
স্কেচির কারণে কীভাবে তারা তাদের আর্টের অভিজ্ঞতা পেয়েছে সেই তথ্যও সিটিভিকে জানায় একজন শিক্ষার্থী। আরেকজন জানায় তাদের আর্ট প্রোগ্রামের তহবিল ঠিক রাখতে অধ্যক্ষ কীভাবে লড়াই করেছেন সেই অভিজ্ঞতার কথা। বিশেষ করে অন্যান্য স্কুল যেখানে তাদের খরচ কমাচ্ছে।
সুপারিন্টেন্ডেন্ট মঙ্গলবার এক চিঠিতে স্কেচলির বদলির ঘোষণা দেন। সেখানে বলা হয়েছে, মি. স্কেচলি সব সময়ই আরএইচএসএ কমিউনিটির অংশ হয়ে থাকবেন এবং শিক্ষার্থীদের জন্য তার অসামন্য সেবার জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। চলুন নতুন স্কুলের জন্য তার মঙ্গল কামনা করি।
চিঠিতে বলা হয়েছে, স্কেচলি হারবর্ড কলেজিয়েট স্কুলে বদলি হচ্ছেন এবং তার স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেবেন মি. জোসেফ ঘাজিব।
স্কুল কাউন্সিলে দায়িত্ব পালন করছেন ক্যাটরিনা ম্যাথেসন। তিনি বলেন, এই সিদ্ধান্ত যাতে প্রত্যাহার করা হয় সেজন্য টিডিএসবির সঙ্গে তারা যোগাযোগ করছেন। সিদ্ধান্ত বদলের দ্বার খোলা আছে কিনা আমি জানি না। তবে এটা আমাদের আশা।
রিচার্ড রোজের দুই কন্যাই স্কুলটিতে গিয়েছে। তিনি বলেন, তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেছেন এবং একে দারুণ আকার দিয়েছেন। স্কুলের জন্য যা করার ছিল তিনি তা করেছেন এবং শিশুরা তাকে ভালোবাসে এবং তিনি তার কাজ করতে পারেন। তাহলে এটা কেন?
এ নিয়ে সিটিভি নিউজ স্কেচলির সঙ্গে যোগাযোগ করেছে। তবে তিনি সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন। শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন। ১ জুলাই থেকে তার এই বদলি কার্যকর হওয়ার কথা রয়েছে।

