
হানি ট্র্যাপের মামলায় গত ১০ মাস ধরে পলাতক থাকা এক তরুণী ইনফ্লুয়েন্সারকে ভারতের আহমেদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ জুন) আহমেদাবাদ পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয় তারকা ইনফ্লুয়েন্সার কীর্তি প্যাটেলকে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হানি ট্র্যাপের মামলায় দীর্ঘ ১০ মাস ধরে পলাতক ছিলেন গ্রেপ্তার তরুণী। এক নির্মাতাকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কীর্তিকে।
এর আগে গত বছরের ২ জুন সুরাটে শহরে কীর্তি প্যাটেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলায় তারকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হানি ট্র্যাপের মামলায় দীর্ঘ ১০ মাস ধরে পলাতক ছিলেন গ্রেপ্তার তরুণী। এক নির্মাতাকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কীর্তিকে।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ১৩ লাখ ভক্ত-অনুসারী থাকা কীর্তি গত ১০ মাস ধরে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ১০ মাসে বিভিন্ন সময় লোকেশন পরিবর্তন করেছেন তিনি।
আইপি ঠিকানা পরিবর্তন হতে থাকে, ফোন নম্বর ও সিম কার্ডও ধারাবাহিকভাবে পরিবর্তন করেছেন। তাকে গ্রেপ্তারে ইনস্টাগ্রামের সঙ্গেও সমন্বয় করেছি আমরা।

