শাকিব বললেন ‘তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে’ : মিষ্টি জান্নাত

শাকিব বললেন ‘তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে’ : মিষ্টি জান্নাত - the Bengali Times
শাকিব খান ও মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে ঘিরে আলোচনা যেন থামছেই না। ব্যক্তিগত জীবন ও সম্পর্কের নানা গুঞ্জনের মাঝেই এবার অভিনেত্রী মিষ্টি জান্নাত শাকিবকে নিয়ে নতুন মন্তব্য করে আলোচনায় এসেছেন।

সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিষ্টি জান্নাতের বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি দাবি করেন, শাকিব খানের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হওয়ার পর নানা আলোচনা তৈরি হয়েছিল।

- Advertisement -

মিষ্টি জান্নাত বলেন, বিমানে তোলা একটি ছবি ছড়িয়ে পড়ার দিনই তিনি শাকিব খানের বাসায় গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, শাকিব তার মায়ের কাছ থেকে খাবার এনে দিয়ে বলেছিলেন, ‘তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে।’ এ ঘটনায় তিনি কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন বলেও জানান।

অভিনেত্রী আরও বলেন, ওই দিনের আরও কিছু ভিডিও থাকলেও তিনি প্রকাশ করবেন না। কারণ, অনেকে ভুলভাবে বিষয়টি দেখবে বলে মনে করেন তিনি।

এর আগে শাকিব খান ও মিষ্টি জান্নাতকে ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে মিষ্টি জান্নাতের কিছু পোস্টও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে। তবে শাকিব খান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবরের পর মিষ্টি জান্নাত তাকে শুভেচ্ছা জানান। পাশাপাশি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়ায় আবারও তাকে নিয়ে আলোচনা শুরু হয়।

চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানকে ঘিরে নানা আলোচনা থাকলেও তিনি বরাবরের মতো নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles