সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় জিডি করেছেন অভিনেত্রী তিথি

সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় জিডি করেছেন অভিনেত্রী তিথি - the Bengali Times
অভিনেত্রী ইফফাত আরা তিথি ছবি সংগৃহীত

অভিনেতা যাহের আলভী–এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নতুন মোড় নিয়েছে ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির অভিযোগ তুলে আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি।

নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

- Advertisement -

তিথি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য, কুৎসা রটনা এবং পরিবারকে জড়িয়ে নানা ধরনের হয়রানি করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ভুয়া ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে। তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফোনালাপের রেকর্ড প্রকাশ করা হয়েছে এবং বাসার ঠিকানাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

তিনি জানান, পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণও জমা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়াল চলতে থাকলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিথি। একই সঙ্গে তিনি বলেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে সেটির বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত। ভিউ বাড়ানোর জন্য কনটেন্ট নির্মাতাদের মাধ্যমে ‘সাইবার ট্রায়াল’ তিনি মেনে নেবেন না বলেও জানান এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles