মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী - the Bengali Times
প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইল ছবি

মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য ও আচরণে সংযম ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবন–এ অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সভাপতিত্ব করেন তিনি।

- Advertisement -

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।

সভাপতির বক্তব্যে তারেক রহমান দলের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি—এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।”

প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচিও শুরু করা হবে। একই সঙ্গে আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles