‘শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর পথ থাকে না’—বাঁধন

‘শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর পথ থাকে না’—বাঁধন - the Bengali Times
অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন–এ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চক্র’–এর প্রথম সিজনের সাফল্যের পর এবার আসছে দ্বিতীয় সিজন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘চক্র–২’ মুক্তির ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে আবারও অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাণে আছেন পরিচালক ভিকি জাহেদ।

- Advertisement -

‘শয়তান খোঁজে সুখী সংসার’—এই ট্যাগলাইনকে সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন সিজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁধন।

অভিনেত্রী বলেন, “প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন সাইকোলজিক্যাল গেম।”

তিনি আরও বলেন, “শেয়ার্ড হ্যালুসিনেশনের আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য। আপনারা প্রস্তুত তো?”

বাঁধন জানান, “শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না।”

জানা গেছে, সিরিজটির গল্পের অনুপ্রেরণা এসেছে ২০০৭ সালে ময়মনসিংহে আলোচিত ‘আদম পরিবার’ ঘটনার থেকে। সেই ঘটনায় পরিবারের ৯ সদস্য একসঙ্গে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছিলেন, যা সে সময় পুরো দেশকে নাড়া দিয়েছিল।

নির্মাতাদের মতে, বাস্তব ঘটনার সঙ্গে মনস্তাত্ত্বিক বিষয়—বিশেষ করে শেয়ার্ড হ্যালুসিনেশন—মিশিয়ে রহস্যঘন এক গল্প নিয়ে ফিরছে ‘চক্র–২’।

- Advertisement -

Related Articles

Latest Articles