আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না: মীম

আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না: মীম - the Bengali Times
ছবি সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জ এলাকার হাজি সালামের বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ওই বাসায় ভাড়া থাকতেন শাহীন মোল্লার দ্বিতীয় স্ত্রী মীম। গ্রেপ্তারের সময় স্বামীকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি। পুলিশ যখন শাহীন মোল্লাকে নিয়ে যেতে চাইছিল, তখন মীম বলেন, “আমার হাজবেন্ড আমার অনেক শখের, আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না।”

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মোল্লা আগে আ.লীগের একজন সদস্য ছিলেন। তবে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে খুব একটা সক্রিয় ছিলেন না। গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খালিদ হোসেন জানান, রোববার ভোরে সারাদগঞ্জের হাজী সালামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles