ইফতার পার্টিতে ভিড়ের চাপে বিরক্ত, মেজাজ হারালেন হিনা খান

ইফতার পার্টিতে ভিড়ের চাপে বিরক্ত, মেজাজ হারালেন হিনা খান - the Bengali Times
অভিনেত্রী হিনা খান

প্রিয় তারকাকে সামনে পেলে অনেক ভক্তই ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু কখনও কখনও সেই আগ্রহই তৈরি করে অস্বস্তিকর পরিস্থিতি। এমনই এক অভিজ্ঞতার মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান
। ইফতার পার্টিতে গিয়ে ভিড়ের চাপে বিরক্ত হয়ে একপর্যায়ে মেজাজ হারাতে দেখা যায় তাকে।

সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেন হিনা খান। তাকে এক নজর দেখতে সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় জমে যায়। অনেকেই তার সঙ্গে সেলফি তুলতে আগ্রহী ছিলেন। শুরুতে ভক্তদের সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

- Advertisement -

ভিড়ের মধ্যে শুধু ভক্তই নয়, উপস্থিত ছিলেন বহু আলোকচিত্রীও। তাদের চিৎকার ও হুড়োহুড়িতে পরিবেশ ক্রমেই বিশৃঙ্খল হয়ে ওঠে। একপর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে নিরাপত্তারক্ষীরাও ভিড় সামাল দিতে হিমশিম খেতে থাকেন।

শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করতে নিজেই এগিয়ে আসেন হিনা। রাগান্বিত কণ্ঠে সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, “চুপ, একেবারে চুপ। শান্ত হন আপনারা।” অভিনেত্রীর এই প্রতিক্রিয়ার পর কিছুটা শান্ত হয় পরিবেশ।

উল্লেখ্য, ক্যান্সারের সঙ্গে লড়াই করেও নিজের মনোবল হারাননি হিনা খান। চিকিৎসার কঠিন সময় পার করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। খুব শিগগিরই তাকে আবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

- Advertisement -

Related Articles

Latest Articles