
আরভিং শিপবিল্ডিংয়ের বিরুদ্ধে কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গত বছর হ্যালিফ্যাক্সে তাদের কারখানায় একজন কর্মী নিহত হওয়ার পর এই অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পারিবারিক মালিকানাধীন কোম্পানিটির পক্ষে একজন আইনজীবী সোমবার প্রাদেশিক আদালতে উপস্থিত হন।
ইয়ার্ডে বরফ অপসারণ কাজের সময় একটি যন্ত্রের আঘাতে প্রাণ হারান জেমি নাইট নামে একজন কর্মী। শ্রম বিভাগের অভিযোগ, কোম্পানিট নিরাপদ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বরফ অপসারণের জন্য মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া বরফ অপসারণ যন্ত্র যে প্রস্তুকারকের নির্দেশা অনুযায়ী ব্যবহৃত হচ্ছে সেটাও নিশ্চিত করতে পারেনি আরভিং। সেই সঙ্গে যন্ত্রের মুভমেন্ট পরিচালনার জন্য একজন কর্মীকে নিয়োগদানেও ব্যর্থ হয়েছে কোম্পানিটি। এর বাইরে এই কাজের ঝুঁকি মূল্যায়ন এবং কর্মীরা যে এর মুখোমুখি হতে পারে তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আরভিং শিপবিল্ডিং।
আরভিং তাদের হ্যালিফ্যাক্স শিপইয়ার্ডে রয়্যাল কানাডিয়ান নেভির নতুন বহর নির্মাণ করছে। রিভার-ক্লাস ডেস্ট্রয়ার নির্মাণ করছে তারা। কোম্পানিটির কর্মী রয়েছে প্রায় ২ হাজার ৪০০ জন। শিপইয়ার্ডের একজন মুখপাত্র বলেন, গত বছরের ওই মৃত্যু ছিল মর্মান্তিক ঘটনা, যা আরভিং শিপবিল্ডিং কমিউনিটিকে ব্যথিত করেছে। স্বাস্থ্য এবং সুরক্ষা আরভিং শিপবিল্ডিংয়ের প্রধান মূল্যবোধ এবং কোম্পানিটি সংশ্লিষ্ট আইন, নীতিমালা মেনে চলছে। সেই সঙ্গে এই দুর্ঘটনার তদন্ত করছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

