
সরবরাহ বৃদ্ধি এবং অভিবাসনের গতি কমায় বেশ কিছু বৃহৎ শহরে বাড়ি ভাড়া হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে কানাডার আবাসন সংস্থা। তবে ভাড়াটিয়ারা এখনো স্বস্তি বোধ করছেন না।
কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন তাদের ষান্মাসিক রেন্টাল মার্কেট আপডেটে বলেছে, পারপোস-বিল্ট অ্যাপার্টমেন্টে দুই শয়নকক্ষের বিজ্ঞাপত ভাড়া এক বছর আগের তুলনায় হ্রাস পেয়েছে। ভ্যানকুভার, টরন্টো, ক্যালগেরি এবং হ্যালিফ্যাক্সের মতো আবাসন বাজারগুলোতে এই প্রবণতা দেখা যাচ্ছে।
এতে বলা হয়েছে, বাড়ির মালিকরা বলছেন, খালি থাকা বাড়ি ভাড়া দিতে লম্বা সময় লেগে যাচ্ছে। বিশেষ করে টরন্টো, ভ্যানকুভার এবং ক্যালগেরির নতুন পারপাস-বিল্ট ভাড়াভিত্তিক আবাসনের ক্ষেত্রে এমনটা পরিলক্ষিত হচ্ছে। কারণ এসব বাজারে তারা কন্ডোমিনিয়াম ইউনিট এবং সিঙ্গেল-ফ্যামিলি হোমের মতো সেকেন্ডারি রেন্টালের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে তাদের।
সংস্থাটি বলছে, যেসব ইউনিটে ভাড়াটিয়ারা রয়েছেন সেগুলোর ভাড়া অব্যাহতভাবে বাড়ছে। তবে ভাড়া বৃদ্ধির গতি এক বছর আগের তুলনায় শ্লথ।
প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়ায় নি¤œমুখী চাপ থাকলেও ক্রয়ক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। কারণ, ২০২০ সাল থেকে ভাড়া ও আয়ের অনুপাত ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে ভ্যানকুভার এবং টরন্টোর মতো শহরগুলোতে এই প্রবণতা বেশি পরিলক্ষিত হচ্ছে।
এদিকে জনসংখ্যা বৃদ্ধির শ্লথ গতি এবং কর্মবাজারের নিস্তেজতার কারণে প্রধান শহরগুলোতে বাড়ি খালি থাকার হার এ বছর বাড়বে বলে মনে করা হচ্ছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

