
কানাডাজুড়ে চলমান দাবানলের কারণে জুলাই থেকে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভা স্থগিত করতে যাচ্ছে দি অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্স (এএফএন)। এমন এক সময় এই সিদ্ধান্ত এল যখন ফার্স্ট নেশনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আক্রমণের মুখে অর্থনৈতকি সুরক্ষার পথ হিসেবে ফেডারেল ও প্রাদেশিক সরকারের ফাস্ট-ট্র্যাক বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর পরিকল্পনা বিরোধিতা জোরদার করছে।
এএফএন বার্ষিক সাধারণ সভা ও বিশেষ অধিবেশনগুলোকে ব্যবহার করে তদবিরের উদ্যোগগুলোর ব্যাপারে প্রদানদের জনাদেশ গ্রহণের জন্য।
সোমবার প্রধানদের নিয়ে এএফএনের জরুরি সভা করার কথা ছিল, যেখানে তাদেরকে সি-৫ নামে পরিচিত ফেডারেল ফাস্ট-ট্র্যাক আইনের ব্যাপারে ধারণা দেওয়া কথা।
আইনটির রয়েছে দুটি অংশ। একটি অংশ অভ্যন্তরীণ বাণিজ্য ও অন্যান্য ফাস্ট-ট্র্যাক বৃহৎ প্রকল্পগুলোর ক্ষেত্রে ফেডারেল বাধা দেওয়া সংক্রান্ত। ফেডারেল সরকার বলেছে, আগামী সপ্তাহের শেষ নাগাদ আইনটি তারা পাস করতে চায়।
এই সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এএফএনের জাতীয় প্রধান সিন্ডি উডহাউস। একই সঙ্গে তিনি এ কথাও বলেছেন যে, এ ব্যাপারে ফার্স্ট নেশনগুলোর সঙ্গে সঠিক পরামর্শ করা হয়নি।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

