কুইবেক লিবারেলদের নতুন নেতা পাবলো রদ্রিগেজ

কুইবেক লিবারেলদের নতুন নেতা পাবলো রদ্রিগেজ - the Bengali Times
কুইবেক লিবারেলদের নতুন নেতা পাবলো রদ্রিগেজ

প্রাদেশিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য দীর্ঘদিনের ফেডারেল রাজনীতিক পাবলো রদ্রিগেজকে বেছে নিয়েছেন কুইবেক লিবারেলরা। তিনি ২০২৬ সালের নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন।

শনিবার অনুষ্ঠিত নেতৃত্বের নির্বাচনে জয়লাভ করেন সাবেক এই ফেডারেল পূর্ণ মন্ত্রী। তিনি প্রতিদ্বন্দ্বী ফেডারেশন অব কুইবেক চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক প্রধান চার্লস মিলার্ডকে পরাজিত করেন। প্রদত্ত ভোটের ৫২ শতাংশের কিছু বেশি পান রদ্রিগেজ। আরও যে তিনজন নেতৃত্বের প্রতিযোগিতায় সামিল হয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন কুইবেক এমপ্লয়ার্স গ্রুপের সাবেক প্রেসিডেন্ট কার্ল ব্ল্যাকবার্ন, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আইনজীবী মার্ক বেলাঙ্গার এবং অর্থনীতিবিদ ও কৃষক মারিও রয়। তাদের কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন তারা।

- Advertisement -

৫৭ বছর বয়সী রদ্রিগেজ প্রাদেশিক রাজধানীতে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, লিবারেল হিসেবে আমাদের একত্র হওয়ার সময় এখন। সেই সঙ্গে দলের নতুন অধ্যায় লেখারও সময় এটি। তিনি একতার আহ্বান জানান এবং সব ককাস সদস্যকে তার সঙ্গে এক মঞ্চে আসার আমন্ত্রণ জানান।

রদ্রিগেজ বলেন, আপনি কাকে সমর্থন দিয়েছেণ সেটা বিষয় নয়। আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। ভবিষ্যতের জন্য সহ-প্রতিযোগীরা গুরুত্বপূর্ণ হবেন। বিশেষ করে তিনি ৪৬ বছর বয়সী মিলার্ডের কথঅ আলাদাভাবে উল্লেখ করেন। মিলার্ড এবং ব্ল্যাকবার্ন এরেই মধ্যে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছেন। পশ্চিম কুইবেক থেকে প্রতিযোগিতা করতে চান বেলাঙ্গার।

তিনি বলেন, আজ থেকে সেই কাজ শুরু হলো। আমি অন্য প্রার্থীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। ভিন্ন ভিন্ন টিমের সঙ্গে আলাচনা করা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কারণ, আমরা সবাই একই দল, একই টিমের অংশ। উদ্দেশ্যই একটাই এবং তা হলো ২০২৬ সালে সরকার গঠন করা।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া রদ্রিগেজ মাত্র আট বছর বয়সে কুইবেকে আসেন। তিনি শেরব্রুকে বড় হন এবং হনর-মার্সিয়েরের মন্ট্রিয়ল রাইডিং থেকে ফেডারেল লিবারেল এমপি নির্বাচিত হন। জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় তিনি কানাডিয়ান হেরিটেজ এবং পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles