সেই শাহেদ আলী

সেই শাহেদ আলী - the Bengali Times
সেই শাহেদ আলী

শেখ সাহেদ আলী, ৯০ দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী ও গীটারিস্ট যেন মরে গিয়ে প্রমাণ করলো যে অন্তরে-অন্তরে সে অগুণতি মানুষের কতটা প্রিয়। বেঁচে থাকতে যদি দেখতো তাকে নিয়ে এতো স্মৃতিচারণ,এত ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায় এমন স্মরণ। অবশ্যই খুব খুশি হতো। আমি গান পাগল মানুষ নই। গান আর গায়কদের সঙ্গে কোনো সূত্র থাকলে চিনি জানিনা তাদের।

যেমন আমাদের চট্টগ্রামের বাচ্চু কিংবদন্তি আইউব বাচ্চু হয়ে ওঠার আগে থেকে পরের প্রজন্মের ছোট ভাই হিসেবে চিনতাম,তার অনুরোধে তাদের LRBর প্রথম সিডি এ্যালবামের কাভার ডিজাইনটি ও করে দিয়ে ছিলাম। তখনকার বালককাল থেকে যৌবনকালের ঘনিষ্ঠ বন্ধু মিলন চৌধুরীর অনুজ তপন চৌধুরী দেখেছি বালক বয়স থেকে চোখের সামনে স্বনামধন্য গায়ক হয়ে উঠলো। কুমার বিশ্বজিৎ কে দেখেছি আমার তৃতীয় ভাইয়ের স্কুলের সহপাঠি ছিলো। সেই তারুণ্যে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসতেই ধীরধীরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলো লাকী আকন্দ।

- Advertisement -

অবশ্য আলিয়া শারাফীকে সেই চট্রগ্রামের বালককাল থেকে চিনি জানি। একটা সূত্র থাকলেই গায়কদের চিনি। গান শুনেটুনে কম নানা সূত্রেই বেশি চেনা জানা। সাহেদ যে ৯০ দশকের এমন জনপ্রিয় গায়ক ও গীটারিস্ট তা কিন্তু আমি জানতাম না। তার ‘রোখজানা’ ৯০ দশকের তুমুল জনপ্রিয় গান। সাহের এই ‘রোখসানা’ গানের সঙ্গে আইউব বাচ্চু আনন্দের সাথে গলা মেলাননি ধুমসে গীটার সঙ্গৎ করেছে। এটি ছাড়াও শাহেদের আরো অনেক গান তখন তরুণদের মুখেমুখে ছিলো যেমন উপলব্ধী, ক্লাশ রুমে বসে শেখা, খোলা চুল কিংবা ১৯৯১ তে জনপ্রিয় সব গানে ঠাসা গানের ক্যাসেট এ্যালবাম ‘প্রভু’! এসব কিছুই আমি জানতামনা।

এর জন্যে দায়ী সাহেদের হঠাৎ গান থামিয়ে দেয়া ও নিজে ও নিজের গানের প্রচারের ব্যাপারে সীমাহীন নির্লিপ্ততায় ভুগতো বলেই। তাকে এক অদৃশ্য আবরণে যেন ঢেকে রেখে ছিলো আড়াল করে। অথচ সাহেদের ‘রোখজানা’ ৯০ দশকের তুমুল জনপ্রিয় গান। এসবই জেনেছি পরে। তখন বোধহয় ২০১২ নাকি ’১৩ সাল,আমি ঢাকায় এসেছি। বাংলা ভিশন টিভি চ্যানেলের প্রযোজক প্রিয় কাওনাইন সৌরভ কল করে বল্লেন তাদের ‘রাত বিরাতে’ অনুষ্ঠানে অতিথি হতে। বল্লেন রাত বিরাতে আপনার ফেলে আসা স্মৃতিজড়িত নানা জায়গা ঘুরে কথা বলবেন। উপস্থাপকের সাথে।

তার নাম সাহেদ তিনিই কল করে আগেভাগে বিস্তারিত কথা বলে নেবেন আপনার সঙ্গে। সানন্দে ওকে বল্লাম যেহেতু রাত বিরাতে ঘুরে ঘুরে কথা বলা বেশ মজার একটা ব্যাপার মনে হচ্ছিলো। মূলত সেই প্রথম আলাপ শেখ সাহেদ আলীর সাথে। তখনো আমি টরন্টো থেকে এসে থাকতাম চট্টগ্রোমের পুরোনো বন্ধু দেশের স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর মোহাম্মদ হানিফ ও তার স্ত্রী লোপা খানের ৯ নম্বর রোড, ধানমুন্ডিতে তাদের নিজস্ব বড় এ্যাপার্মেন্টের গেস্টরুমে। সাহেদ এলো বাংলা ভিশনের টিম ক্যামেরাম্যান সহ অফিসিয়াল ভ্যানে।

শেষ রাত পর্যন্ত ঢাকা শহরে আমার ঘটনাময় স্মৃতিজড়িত কয়েকটি জায়গায় ঘুর-ঘুরে সুটও হলো। মাত্র কয়েকদিনের মধ্যে সেটি এডিট করে প্রচারিতও হয়ে গেলো। শুধু শেষ হয়েও শেষ হলোনা সাহেদের সাথে আমার সম্পর্ক, যেহেতু পরর্স্পরকে ভালো লাগা। সুদর্শন শার্প মুখাবয়ব স্লিম একহারা শরীর মাথায় গামছা প্যাঁচানো কিংবা বেসবলক্যাপ।হিউমার দীপ্ত মজার সব কথা বলা।

গোপীবাগে ছেলে সে বালক থেকে তারুণ্যে এসে থামতেই পাড়া অপাড়ার তার প্রতি মেয়েদের প্রেমের টান সামলাতে হিমসিম খাচ্ছিলো এরমধ্যে হাতে গীটার নিয়ে ব্যান্ডের আরবান বাউল গায়ক হয়ে উঠতে সেই প্রেসারে প্রাণ যায়যায়। মেয়েদের না এবং না করা তখন তার একরকম বাহাদুরি হয়ে উঠে ছিলো। বিশেষ করে পাড়ার শৈশব থেকে দেখা প্রেমিকার যাকে সেও খুব ভালোবাসতো। সেই মেয়ের যখন কানাডা থেকে আসা পাত্রের সাথে বিয়ে ঠিক হতে যাচ্ছে মেয়েটি উন্মাদের মত সাহেদকে আঁকড়ে ধরে রাখতে বারবার ছুটে এসে বলছে –সাহেদ শুধু বলো যখনি হোক আমাকে বিয়ে করবে! আমার বাবা মাও পাত্র বিদায় করে দেবেন। সাহেদ কেন যে কিছু বলেনি ঠিক সেও জানেনা। মেয়েটির বিয়ের পর দেশ থেকে বেরিয়ে যেতে-যেতে অন্তর থেকে অভিশাপ দিয়ে ছিলো –তোর সুন্দর চুল সব ঝরে যাবে।তুই চাইলেও কোনো মেয়ে আর মুখ ঘুরিয়ে তোর দিকে চাইবেনা,তুই মহা নিঃসঙ্গ হয়ে যাবি!

অবাক কান্ড পৌরাণিক সিনেমার নায়িকার দেয়া শাপের মত যা বলে ছিলো সাহেদের সঙ্গে তাই হয়ে ছিলো। আমার সঙ্গে দেখা তার চুল পড়া ও নিঃসঙ্গ পিরিয়ড শুরু হওয়ার বেশ অনেক পরে। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি বছরের শুরু থেকে তিন মাস ঢাকায় এসে থাকবো। বেঙ্গল গ্যালারীতে বড় করে নিজের আঁকা ছবির ১৫তম একক প্রদর্শনী রয়েছে তাছাড়া ধুমসে গল্প উপন্যাস লিখে বইমেলায় বই বেরুবে মাস খানেক আড্ডা হবে তারপর আবার ফিরে যাবো। ভূতেরগলিতে থানার বিপরীতে চারতলায় শিল্পীবন্ধু রা কাজলের দুই রুম কিচেন ডাইনিং ব্যালকুনি সহ চমৎকার ফ্ল্যাটও খালি পেয়ে গেলাম ভাড়ায়। এক রুমে ছবি আঁকার স্টুডিও অন্য রুমে লেখা লেখি ঘুমটুম আর আড্ডা। গান্ধী ভক্ত প্রভাবে প্রায় দুইজন নারী ভক্ত আমারও দুই পাশে থাকলে সাহস পাই।

তখন দুইজনের মধ্যে একজন ছিলেন কোর্টের ডিভর্সী সুন্দরী আইনজীবী ও লেখিকা দ্বিতীয়জন ফাইন আর্টসে মার্স্টাস শেষ করে বড় শিল্পী হওয়ার স্বপ্নে বিভোর। মাঝে এসে পড়লো আরবান বাউল সাহেদ। জানুয়ারীর শীতকুয়াশায় আমরা কখনো বেঙ্গল গ্যালারী ক্যাতে,দৃকের ক্যাফে,পান্থপথের,বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আশেপাশে চায়ের টং এর সামনের টুলে বইমেলার গোটা ফেব্রুয়ারী মাস আর ভূতেরগলি বাসায় ঘুরে ঘুরে চারজন আড্ডা মারি। ঘন কুয়াশায় বেঙ্গল গ্যালারী থেকে হেঁটে বেড়াই ধানমুন্ডির রবীন্দ্রসদনের চার পাশে অনবরত চক্করদি।

একসঙ্গে ঘুরতে ঘুরতে শাহেদের হাল্কা টান পড়ে গেলো শিল্পী মেয়েটির প্রতি সাহেদের। একদিন একা এসে বল্লো সাহেদ – ইকবাল ভাই আমি নিঃসঙ্গ ভালো লাগেনা আর ওকে ভালো লাগতে শুরু করছে আমার। একটু আপনার শিল্পিত ভাষায় বুঝিয়ে কি বলবেন ওকে? – না,বলবোনা। ভাই সাহেদ, আগে নারীর মন,ভবিষত স্বপ্ন কি তারা চায় বুঝতে হবে তারপর অন্যকিছু ভালো লাগালাগি। আইনজীবীনী এগিয়ে যাচ্ছেন কোনো রাজনৈতিক সুপারম্যান কিংবা আমলা গামলা হলেও চলবে তবে ক্ষমতাবান এমন কাউকে পার্টনার কিংবা স্বামী হিসাবে খুঁছেন। আর শিল্পী!

ছিপছাপ শ্যামলবরণ মেয়েটি যাকে তোমার ভালো লেগেছে সেতো শিল্পী হিসাবে সুনামও চায় আবার মহা সম্পদশালী গুলশান ধানমুন্ডিতে অগুনতি বাড়ির আর দামী গাড়ির মালিক দেশ বিদেশে ভ্যাকেশন অহরহ এমন কাউকে খুঁজছে! এর মধ্যে তোমার জায়গা কই! ভূতেরগলির বাসার ব্যালকোনীতে ফোল্ডিং চেয়ার পেতে বসে আছি দুইজন। ঘরে অ্যাবসেোলুট আর হোসে কুয়েরডো ছিলো তবে জানি সাহেদ তা পান করবে না। তাই জানতে চাইলাম গরম কফি চলবে? – না,ইচ্ছে করছেনা। এক কালের শত মেয়ের প্রাণ পুরুষ ৯০ দশকের জনপ্রিয় আরবান বাউল বাংলা রক গানের শিল্পী বসে আছে চুপচাপ। সন্ধ্যার আঁধার নামছে হঠাৎ যেন তেত্রিশ শত জ্বীন একসঙ্গে চিৎকার করে উঠলো-পাশে থানা লাগোয়া ভূতেরগলি জামে মসজিদের কত মাইকী আযান শুরু হতে দুইজন কেঁপে উঠলাম।

সাহেদ উঠে দাঁড়ালো এক সঙ্গে ভেতরে এসে বল্লো –যাই ! এরপর বেশ কিছুদিন সাহেদ আসেনি। এসেছিলো ভূতের দরজা তালা মেরে আমার কানাডা ফেরার আগের দিন। পরে কভিডকালে ভূতের বাসা চিরতরে ছেড়ে কানাডা দূতাবাসের চাটার্ড ফ্লইটে জান বাঁচিয়ে টরন্টো ফিরে ছিলাম ২০২০শে। পরে যখনি দেশে গেছি যেমন ২০২২,২৩শে দুই একবার দেখা হয়েছে সাহেদের সাথে। ২০২৪শে একবারও দেখা হয়নি ওর সঙ্গে। ২০২৫-২৬ যাওয়া আমার হয়নি ঢাকা। জানিনা কবে থেকে সাহেদের সপ্তায় দুইবার ডায়লাইসিস করতে হতো। এতোই খারাপ হয়ে পড়ে ছিলো কিডনি কখন! এরমধ্যে নাকি হার্টর ও আরো কিছুতে অবস্থা খুব খারাপ হতে শহরের সাধারণ এক হাসপাতালে ভর্তি করা হয়ে ছিলো অক্টবরের শেষ দিকে। হাসপাতাল প্রতিবেশী ডেঙ্গু মশারা কামড়াতে ডেঙ্গুও নাকি ধরে ছিলো। নভেম্বরের ১৩ সকালে সে মারা যায়। টরন্টোর সেই রাত বিরাতে একজন ঢাকা থেকে ফোন বল্লেন-সাহেদ আর নেই!

- Advertisement -

Related Articles

Latest Articles