
কানাডিয়ান অটো ওয়ার্কার্সের (সিএডব্লিউ) সাবেক প্রেসিডেন্ট বাজ হারগ্রোভ মারা গেছেন। কানাডার বেসরকারি খাতের সর্ববৃহৎ ইউনিয়ন ইউনিফর এই তথ্য জানিয়েছে।
ইউনিফর এক বিবৃতিতে বলেছে, কানাডার শ্রমিক আন্দোলনে বাসিল বাজ হারগ্রোভ সবার কাছে ভালোবাসার এবং আইকনিক নাম। তিনি শ্রমজীবী মানুষের পক্ষে বিরামহীন কথা বলে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় নেতা।
১৯৯২ সাল থেকে শুরু করে ২০০৮ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত হারগ্রোভ সিএডব্লিউর প্রেসিডেন্ট ছিলেন। ইউনিয়নের বাধ্যতামূলক অবসরে যাওয়ার বয়স ৬৫ হওয়ার আগে আগে তিনি তার দায়িত্ব শেষ করেন।
সিএডব্লিউ ২০১৩ সালে কমিউনিকেশন্স, এনার্জি এবং পেপারওয়ার্কার ইউনিয়নের সঙ্গে একীভূত হয়ে ইউনিফরে রূপান্তরিত হয়।
ইউনিফর বলেছে, হারগ্রোভের জন্ম ১৯৪৪ সালে নিউ ব্রান্সউইকে। দশ ভাই-বোনের মাঝে বড় হয়ে অন্টারিওর উইন্ডসরে ক্রাইসলারের প্ল্যান্টে কর্মজীবন শুরু করেন তিনি। সিএডব্লিউর প্রেসিডেন্ট হিসেবে তিনি জেনারেল মোটরস, ফোর্ড, ক্রাইসলার, এয়ার কানাডা ও সিএন রেলের মতো বৃহৎ নিয়োগদাতাদের সঙ্গে দর কষাকষি করেন এবং জয়ী হন, যা খাতগুলোতে শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত হয়।
ইউনিফরের জাতীয় প্রেসিডেন্ট লানা পাইন এক বিবৃতিতে বলেন, তিনি কখনোই তার শিকড় ভুলে যাননি এবং প্রত্যেক বোর্ডরুম, দর কষাকষির সেশন ও পাবলিক ফোরামে শ্রমজীবী শ্রেণির মনোভাব ধারণ করেছেন। শ্রমজীবী মানুষের প্রতি তার সহমর্মিতা, তার প্রজ্ঞা এবং ন্যায় বিচারের প্রতি আপোষহীণ বিশ^াস শ্রমিক আন্দোলন সম্পর্কে আজকে আমরা যা জানি তার আকৃতি গড়ে দিয়েছে।
হারগ্রোভার সিএডব্লিউর নেতৃত্ব নিয়েছিলেন বব হোয়াইটের কাছ থেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড অটো ওয়ার্কার্স ১৯৮৫ সালে বিভক্ত হওয়ার পর তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

