দুম করে ক্রাশ খাই আমি, প্রকাশ করি না : পরীমনি

দুম করে ক্রাশ খাই আমি, প্রকাশ করি না : পরীমনি - the Bengali Times
পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তার। পর্দা ও বাস্তবের লাস্যময়ী পরীর সৌন্দর্যে মুগ্ধ সবাই।

অগণিত ভক্ত-অনুরাগীর ক্রাশ পরীমনি। তবে তার ক্রাশ কে? উত্তরটা দিলেন পরী নিজেই। জানালেন, তিনি হুটহাট ক্রাশ খান। তবে সেটা প্রকাশ করেন না।

- Advertisement -

সম্প্রতি ঈদ আয়োজন ‘তারার ঈদে’ হাজির হয়েছিলেন পরীমনি। সেখাবে কাজের পাশাপাশি ব্যক্তি জীবনের নানান কথা বললেন এ নায়িকা। সাক্ষাৎকারে পরীমনিকে জিজ্ঞাসা করা হয়, তিনি অসংখ্য মানুষের ক্রাশ। কিন্তু তার ক্রাশ কে? তিনি ছেলেদের প্রতি ক্রাশ খান কি না! এ প্রশ্নে জবাবে পরীমনি বলেন, ‘দুম করে একটা কি জানি হয়ে যায়।

এটা আসলে জানি না। এটা খুব ডেঞ্জারাস। একা একাই ক্রাশ খাই আমি। একা একাই ভাবতে থাকি। একা একাই হিহি করতে থাকি।

নিজের মনের মধ্যেই চলতে থাকে। হয়তো তাকে বলিও নাই।’

ব্যক্তি জীবনে অসংখ্যবার আইনি ঝামেলায় জড়িয়েছেন পরী। তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তবে পরীমনি জানালেন, তিনি এসবে মজাই পান। হাসতে হাসতে মজার ছলে এ নায়িকা বলেন, ‘মজাই লাগে আমার। তবু তো লোকজন কিছু একটা করুক। মনে হয় পৃথিবীতে কোনো সাবজেক্ট না থাকলেও বাংলাদেশে একটা সাবজেক্ট রয়েছে পরীমনি। যা মন চায় করো।’

- Advertisement -

Related Articles

Latest Articles