‘এক মাসের মধ্যে আমার মা দেশে ফিরে আসবে’ পুতুল এই মন্তব্য করেননি

‘এক মাসের মধ্যে আমার মা দেশে ফিরে আসবে’ পুতুল এই মন্তব্য করেননি - the Bengali Times
ছবি সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, “এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবে”।

তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এই দাবি সত্য নয়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সায়মা ওয়াজেদ এ ধরনের কোনো মন্তব্য করেননি। বরং তার একটি মানবিক সহায়তা বিষয়ক বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে এই বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে।

- Advertisement -

আসলে ভিডিওটি ছিল মিয়ানমারে ভূমিকম্প-পরবর্তী স্বাস্থ্য সংকট নিয়ে। ২৮ এপ্রিল WHO South-East Asia Region (SEARO)-এর ইউটিউব চ্যানেলে “A Month After The Myanmar #Earthquakes” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে সায়মা ওয়াজেদ বলেন—ভূমিকম্পের এক মাস পার হলেও মিয়ানমারে এখনো প্রায় ২৪ লাখ মানুষ জরুরি স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। ওষুধ ও চিকিৎসা সেবার ঘাটতি প্রকট হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত।

এই ভিডিওটি থেকেই একটি অংশ কাটপেস্ট করে ভিন্ন প্রেক্ষাপটে প্রচার করা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ জুড়ে দিয়ে, যা আদতে ভুল ও বিভ্রান্তিকর।

পরিস্কারভাবে বলা যায়, শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে ছড়ানো এই মন্তব্য সায়মা ওয়াজেদের বক্তব্যের বিকৃত উপস্থাপন ছাড়া আর কিছুই নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles