ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপ, নারীসহ গ্রেপ্তার ৩

ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপ, নারীসহ গ্রেপ্তার ৩ - the Bengali Times
ছবি সংগৃহীত

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (৯ জুন) ভোররাতে স্থানীয় বাসিন্দা ও গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়াম সংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ এ ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট শহরের আলিয়া মাদরাসা রোড এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু, ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মো. সুমন (ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী। গ্রেপ্তার নারীর নাম-পরিচয় জানা যায়নি।

- Advertisement -

পুলিশ জানায়, ফখরুল ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসেন। ওই অফিসে রাতভর সুমন ও বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন। পরে টাকা নিয়ে ওই নারীর সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি ও বাক-বিতণ্ডা হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। পরবর্তীতে খবর দেওয়া হলে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বাগেরহাট স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা শেখ শহীদ বলেন, ‘আমি ফজরের নামাজ পড়ে ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখতে পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে যায়। তখন ওই নারী বলতে থাকেন- ধর্ষণ করা হয়েছে। এ সময় ভ্যাট অফিসের ভেতর মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পাই।

স্থানীয়রা জানান, এ ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা ভ্যাট অফিসের মতো সরকারি স্থানে এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিচারের দাবি জানিয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles