প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে, মনে করিয়ে দিলেন প্রভা

প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে, মনে করিয়ে দিলেন প্রভা - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অতীতের বিভিন্ন ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে তাঁর নানা বক্তব্য—সবকিছু নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই চর্চা হয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভার একটি পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পাতায় ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা। সঙ্গে জুড়ে দেন নিজের একটি ছবিও। পোস্টে তিনি প্রতিটি ঘটনার একাধিক দিক বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

- Advertisement -

প্রভার বার্তাটির বাংলা অর্থ দাঁড়ায়, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশির ভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের যদি সাধারণ বুদ্ধি থাকে, তাহলে তাদের ভাবা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’

প্রভার এই বক্তব্য প্রকাশের পর তাঁর অনুসারীদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই ছবিতে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, কী কারণে এমন বার্তা দিয়েছেন তিনি। কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতিকে কেন্দ্র করে প্রভার এই মন্তব্য কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

তবে নিজের পোস্টের পেছনের কারণ বা কোনো নির্দিষ্ট ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। মন্তব্যের ঘরে অনুসারীদের বিভিন্ন প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি।

উল্লেখ্য, এর আগেও ব্যক্তিজীবন, অভিজ্ঞতা ও নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রভার বক্তব্য আলোচনায় এসেছে। তবে এবারের পোস্টের মাধ্যমে তিনি ঠিক কাকে বা কোন ঘটনাকে ইঙ্গিত করেছেন, তা এখনো স্পষ্ট নয়। ফলে পোস্টটি ঘিরে তৈরি হওয়া কৌতূহলের উত্তর জানতে অভিনেত্রীর পরবর্তী বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles