অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে খোঁচা পরীমনির

অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে খোঁচা পরীমনির - the Bengali Times
চিত্রনায়িকা পরীমনি ও অপু বিশ্বাস

ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসের বক্তব্যের জবাবে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন তিনি। এমনকি অপুকে ‘পরগাছার রানি’ বলেও সম্বোধন করেছেন পরীমনি। দুই নায়িকার এমন পাল্টাপাল্টি অবস্থান ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।

- Advertisement -

এবার সেই বক্তব্যের জবাব দিয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপুকে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ব্যঙ্গ করে লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

অপু বিশ্বাসের চিন্তাভাবনাকে ‘বোরিং’ আখ্যা দিয়ে পরীমনি আরও লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

পরীমনির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দুই অভিনেত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্র্যান্ডের প্রচার ও প্রতিনিধিত্বের যোগ্যতা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন দুই নায়িকার ব্যক্তিগত বাক্যবিনিময়েও গড়িয়েছে। তবে এ বিষয়ে অপু বিশ্বাসের পরবর্তী কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles