মিডটার্ম নির্বাচনের হিসাব নিকাশ

মিডটার্ম নির্বাচনের হিসাব নিকাশ - the Bengali Times
প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে চুম্বকীয় যে কথাটা এখানে উল্লেখ করা দরকার তা হলো তিনি পরিষ্কার করে বললেন যে তিনি তার মেয়াদের আগামী দু বছর প্রতিপক্ষ রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির সাথে সমঝোতা করে কাজ করার চেষ্টা করবেন

আমেরিকার অভাবিত মিডটার্ম নির্বাচনের পর প্রেসিডেন্ট ট্রাম্পের দুটো এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখলাম।  দেখলাম ও মনযোগ দিয়ে শুনলাম। তার কথা, কথার টোন, চেহারার এক্সপ্রেশন, একটা প্রশ্নের জবাব দেবার আগই সাংবাদিকের বার বার ইন্টারাপ্ট করে নুতন প্রশ্নের মুখে তাঁর ধৈর্য্য ও সর্বোপরি বাকী দু বছর অনেকটা ক্ষমতাহীন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে প্রেসিডেন্ট গিরি করবেন তার একটা চিত্র দেখে একদিকে যেমন মজা পেলাম তেমনি অপরদিকে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার দীর্ঘদিনের প্রচেষ্টাকারী কিছু ব‍্যর্থ ও দিকনির্দেশনা বিহীন রাজনৈতিক ব‍্যক্তিবর্গের জন‍্যে করণীয় কিছু ধারণাও পেলাম।

আমেরিকার রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয় হলো, the President proposes and Congress decides. Sometimes Congress disposes too.

- Advertisement -

প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে চুম্বকীয় যে কথাটা এখানে উল্লেখ করা দরকার তা হলো, তিনি পরিষ্কার করে বললেন যে তিনি তার মেয়াদের আগামী দু বছর প্রতিপক্ষ রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির সাথে সমঝোতা করে কাজ করার চেষ্টা করবেন।

একগুয়ে ও উগ্রবাদী রাষ্ট্রপতি কেন এই কথাটা বলতে বাধ‍্য হলেন? কারণ আমেরিকার গনতন্ত্রকে টিকিয়ে রাখতে প্রায় আড়াইশত বছর আগে তাদের দুরদর্শী পুর্বসূরী রাজনৈতিক নেতারা আমেরিকার সংবিধান এমনভাবে চেক এন্ড ব‍্যালেন্স করে এবং ব‍্যাক্তির পরিবর্তে প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে লিখে গিয়েছিলেন যে আজ সেটা সারা পৃথিবীর গনতান্ত্রিক মানুষের জন‍্যে উদাহরণ হয়ে রয়ে গেছে।

কাজেই প্রিয় হাবিবিদের বলছি, যারা নুতন করে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, নিজেরা আগে কী চান সেটা সুনির্দিষ্ট করুন। নুতন করে দলবদ্ধ হয়ে সরকারের কাছ থেকে সুবিধা নিতে চান নাকি সত‍্যিই দেশে চিরতরে নুতন করে স্বৈরাচারী ব‍্যক্তি ও গোষ্ঠীর পুনর্জন্ম রুখতে কাজ করতে চান সে বিষয়ে নিজেদের অবস্থান ও ধারণাকে সুস্পষ্ট করুন। তাহলে এই অবসরকালীন বয়সের সময়টা কিছুটা হলেও দেশ ও জনগণের স্বার্থে কাজে লাগতে পারে।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles