
৭ই নভেম্বর,শনিবার আমার জন্যে টিকেট কাটলো অভিনেত্রী ত্বিষা আর প্রায় ঘন্টা খানেকের ড্রাইভ করে ব্রাম্পটনের বিশাল রোজ থিয়েটার তিন ব্যালকনি ওয়ালা হলে বাংলাদেশি কানাডিয়ান গজলশিল্পী শোয়েব মোর্তজার মনমুগ্ধকর অনুষ্ঠানটিতে নিজের গাড়ি যতনে নিয়ে গেলো কবি রোখসানা বেগম।
বাঙালি হয়ে গজল আত্মস্থ করা,তারপর উর্দু হিন্দি সঠিক উচ্চারণ রপ্ত এরপরে গায়কীর শিখরে ওঠার চেষ্ঠা করা। খুবই সাহসের ব্যাপার। শোয়েব মোর্তজা এই সাহস দেখালেন বিশাল রোজ থিয়েটার হল ভর্তি বাঙালির চেয়ে বেশি উর্দু হিন্দী ভাষী দর্শক শ্রোতার সামনে। বাঙলি হয়ে এমন গজলিয়া শোয়েবের জন্যে গর্ববোধ হয়। অনুষ্ঠানের মাঝব্রেকে লবিতে প্রথমে ৭জন টরন্টোর সন্মানিত সুপরিচিত নারীরা ডাকলেন তাদের ছবির মাঝে এই বৃদ্ধকে দাঁড়াতে।

পরক্ষণেই ৭জন যখন ৯ জনে হয়ে উঠলো তখন তারা নিজেরাই হো হো করে হাসিতে ফেটে পড়লেন।নারীগণ সত্যি বিচিত্র। দেখা হলো পাঁচ দশকের প্রিয় চট্টগ্রাম, ঢাকা হয়ে বর্তমানে টরন্টোতে থিতু হওয়া নীলা ভাবীর (ধ্রুপদী সঙ্গীত শিল্পী ও সঙ্গীতজ্ঞ কলিম শারাফীর পুত্রী আলিয়া শারাফী) সঙ্গে। গজলের প্রতিটি শব্দের অর্থ বহুমুখি সুর তাল গায়কী শ্রোতাদের মগন করে কাতর করে তোলে। প্রত্যেকের নিজনিজ হারানো প্রেম প্রথম প্রেমের স্মৃতে টেনে নামায়।
প্রবাসে নামী শিল্পীরাও সে গজল হোক বা বাংলা গান পুরোনো লিজেন্ডদের জনপ্রিয় গানই রপ্ত করে মঞ্চে বসে গান করেন। এ শহরেই অনেক প্রতিভাবান কবি শায়ের রয়েছেন তাদের কালামে নতুন নিজেদের সুরে গজল গাওয়া শুরুর চেষ্টা অন্তত হওয়া উচিত।

