মেসির জন্য দেশ ছেড়েছিলেন রোকুজ্জো

মেসির জন্য দেশ ছেড়েছিলেন রোকুজ্জো - the Bengali Times
লিওনেল মেসি ও অ্যান্তোলিনা রোকুজ্জো

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও অ্যান্তোলিনা রোকুজ্জোর প্রেম কাহিনী সবারই জানা। সেই শৈশব থেকেই তাদের পরিচয়। এরপর একে একে প্রেম বিয়ে এবং একসাথে পথচলা। যখন থেকে তাদের পরিচয় তখন মেসি খেলতেন নিউওয়েল ওল্ড বয়েজ-এর বয়সভিত্তিক দলে। সেখানেই হয় তাদের বন্ধুত্ব, পরে প্রণয়।একটা সময় মেসি পাড়ি জমান বার্সেলোনায় ।কিছুদিন পর ১৯ বছর বয়সে অ্যান্তোলিনাও চলে যান স্পেনে।

নিজের দেশ ছেড়ে বিদেশ বিভূঁইয়ে পাড়ি দেওয়া সহজ ছিলো না অ্যান্তোলিনার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, পরিবার ও বন্ধুদের ছেড়ে যাওয়া ছিলো সবচেয়ে কঠিন।

- Advertisement -

তার ভাষায়, ‘স্পেনে যাওয়ার সময়টা খুব কঠিন ছিলো। পরিবার আর বন্ধুরাই ছিলো আমার নিরাপদ আশ্রয়।’ তবে এই কঠিন অভিজ্ঞতাই তাকে আরও শক্ত করেছে বলে মনে করেন তিনি। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, নিজেকে নতুনভাবে গড়ে তোলা—এসবই তাকে জীবন সম্পর্কে নতুন শিক্ষা দিয়েছে।

মেসির ক্যারিয়ারের প্রতিটি ধাপে পাশে ছিলেন অ্যান্তোলিনা। স্পেনের বার্সেলোনাতে মেসির উজ্জ্বল সময়, এরপর ফ্রান্সের পিএসজি অধ্যায়—সব জায়গাতেই সঙ্গী থেকেছেন। ২০২৩ সালে মেসি যখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন, তখনও পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করেন তারা।

এই পথচলায় গড়ে উঠেছে তাদের পরিবার। ২০১২ সালে জন্ম নেয় প্রথম সন্তান থিয়াগো, ২০১৫ সালে মাতেও এবং ২০১৮ সালে সিরো। পরিবার থেকে দূরে থাকার কষ্ট কখনোই অস্বীকার করেননি অ্যান্তোনিলা। তিনি বলেন, জীবনের কঠিন সময়ে বোনের আলিঙ্গন, বন্ধুর সাথে সরাসরি কথা বলা বা পরিবারের পাশে থাকার সুযোগ না পাওয়া—এসবই খুব কষ্ট দেয়। ‘অনেক মুহূর্ত থাকে, যা একবার চলে গেলে আর ফিরে আসে না—সেগুলো মিস করা খুব কষ্টের,’ বলেন তিনি।

তবে নতুন জায়গায় নতুন মানুষদের সাথে গড়ে ওঠা সম্পর্কও তাদের জীবনের বড় শক্তি হয়ে উঠেছে। সতীর্থদের পরিবারই হয়ে উঠেছে নিজের পরিবার। জর্দি আলবা, সার্জিও বুসকেটস, লুইস সুয়ারেজ কিংবা ফ্র্যাব্রিগাস সবার সাথে মিলেই ভাগাভাগি করেছেন উৎসব ও বিশেষ মুহূর্ত।

দীর্ঘ এই যাত্রার সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ২০২২ সালে কাতারে, যখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন মেসি। পরিবারের উপস্থিতিতে পূর্ণতা পায় বহু বছরের স্বপ্ন।

- Advertisement -

Related Articles

Latest Articles