কার্নির উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন ল্যামেট্টি

কার্নির উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন ল্যামেট্টি - the Bengali Times
সাবেক লিবারেল বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেছেন

সাবেক লিবারেল বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেছেন। ল্যামেট্টি তার লিঙ্কডইন প্রোফাইলে কার্নির মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করার তারিখ নিশ্চিত করেন।

কার্নির নতুন চিফ অব স্টাফ জাতিসংঘে কানাডার সাবেক রাষ্ট্রদূত মার্ক-আন্দ্রে ব্ল্যানচার্ড এই সপ্তাহের গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। ল্যামেট্টি, ব্ল্যানচার্ড এবং প্রিভি কাউন্সিল ক্লার্ক মাইকেল সাবিয়া কার্নির ইনার সার্কেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ।

- Advertisement -

সাবিয়া অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী। জনপ্রশাসনের শীর্ষ পদে আসীন হওয়ার আগে তিনি হাইড্রো-কুইবেকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেন।

সোমবার তিনি জনপ্রশাসনে একটি৫ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি এই বলে সতর্ক করে দিয়েছেন যে, সরকারের কিছু অভ্যন্তরীণ প্রক্রিয়া অত্যন্ত জটিল। সেই সঙ্গে কর্মকর্তাদের সরকারের অগ্রাধিকারগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles