স্পোটিফাইকে রেডিওর মতো করে না দেখার আহ্বান

স্পোটিফাইকে রেডিওর মতো করে না দেখার আহ্বান - the Bengali Times
অনলাইন স্ট্রিমিং অ্যাক্ট বাস্তবায়নের অংশ হিসেবে সিআরটিসি এই শুনানি করছে

স্ট্রিমিং সেবার ক্ষেত্রে কানাডার ফেডারেল সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা যে ধরনের বিধিবিধান আরোপ করে মিউজিক স্ট্রিমার স্পোটিফাইয়ের ওপর তেমনটা আরোপ করা উচিত নয় বলে জানিয়েছে কোম্পানিটি। শুক্রবার সিআরটিসির শুনানিতে হাজির হয়ে কোম্পানির প্রতিনিধিরা স্পোটিফাইকে রেডিও স্টেশনের মতো নিয়ন্ত্রণ করাকে উবারকে ঘোড়ার মতো বিবেচনা করার সঙ্গে তুলনা করেন।

স্পোটিফাইয়ের গ্লোবাল মিউজিক পলিসির পরিচালক জিনিয়া ম্যানিং বলেন, গতকালের হাতিয়ার আজকের প্ল্যাটফরমে প্রয়োগ করা হলে তা বৈশ্বিক সংগীত মঞ্জে কানাডার সাফল্যকে ঝুঁকিতে ফেলে দেবে। নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের প্রয়োজন আছে কিনা এমন সত্যিকারের সমস্যা প্রথমে মূল্যায়ন করাটা জরুরি। আমাদের মতে, স্পষ্ট প্রমাণ আছে। অডিও স্ট্রিমিংয়ে বাজার ব্যর্থতা নেই, যা সিআরটিসির হস্তক্ষেপ দাবি করে।

- Advertisement -

লিখিত জবাবে স্পোটিফাই এই যুক্তি তুলে ধরেছে যে, বাণিজ্যিক দর-কষাকষি এবং অনলাইন প্লেয়ারদের সম্প্রচার বিরোধ নিয়ে বিধিবিধান সম্প্রসারণের এখতিয়ার সিআরটিসির নেই।

অনলাইন স্ট্রিমিং অ্যাক্ট বাস্তবায়নের অংশ হিসেবে সিআরটিসি এই শুনানি করছে। অনলাইন প্ল্যাটফরমগুলোকে আওতায় আনতে সম্প্রচার আইন হালনাগাদ করা এর উদ্দেশ্য। শুনানিতে বেল এবং রজার্সের মতো বৃহৎ সম্প্রচার কোম্পানিগুলো প্রথাগত প্লেয়ারদের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান শিথিল করতে সিআরটিসির প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার সূচনা বক্তব্যে রজার্স সিআরটিসিকে কেবল কোম্পানিগুলোর ওপর থেকে নিয়ন্ত্রণ নাটকীয়ভাবে কমানোর আহ্বান জানায়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles