‘আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে’: পপি

‘আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে’: পপি - the Bengali Times
অভিনেত্রী সাদিকা পারভিন পপি

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। অভিনয়জীবনে দীর্ঘ তিন দশক পার করলেও ব্যক্তিজীবনের নানা আঘাত এখনো তাকে তাড়া করে বেড়ায়। এবার পরিবারের কাছ থেকে পাওয়া কষ্টের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পপির অভিষেক। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ঢালিউডে।

- Advertisement -

ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংসহ বিভিন্ন জায়গায় পপির সঙ্গে তার মা থাকতেন। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা যায়। এ নিয়ে পপির মা বিভিন্ন সময় গণমাধ্যমে মেয়েকে নিয়ে অভিযোগও করেছেন।

সম্প্রতি নিজের পারিবারিক জীবনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পপি জানান, যাকে তিনি এতদিন মা হিসেবে জেনে এসেছেন, তাকে এখন ‘সৎমা’ হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক কষ্ট ও পারিবারিক চাপের অভিযোগও তোলেন অভিনেত্রী।

কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি। কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে, ততই চাহিদা বেড়েছে।’

নিজের জীবনে সৎমার সংসার থেকে পাওয়া আঘাতের কথাও তুলে ধরেন তিনি। পপির ভাষায়, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণে আঘাত পেয়েছি, সেই ধকল এখনো কাটিয়ে উঠতে পারিনি।’

দীর্ঘ অভিনয়জীবনে সাফল্য, জনপ্রিয়তা ও পুরস্কার পেলেও ব্যক্তিজীবনের এই কষ্ট তাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে—পপির বক্তব্যে সেই আক্ষেপই স্পষ্ট হয়ে উঠেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles