এআই নয়, মায়ের হাতেই নব্বইয়ের নায়কের সাজে পরীমনির ছেলে

এআই নয়, মায়ের হাতেই নব্বইয়ের নায়কের সাজে পরীমনির ছেলে - the Bengali Times
কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি নয় ছেলের চুলের ছাঁট বদলে বাস্তবেই তাকে নব্বইয়ের দশকের আবহে সাজিয়েছেন পরীমনি

নব্বইয়ের দশকের সেই চেনা নায়কোচিত চেহারা। লম্বাটে চুল, নীল টি-শার্ট আর মিষ্টি হাসি—পরীমনির ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে দেখে যেন ফিরে আসছে পুরোনো দিনের স্মৃতি। কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি নয়, ছেলের চুলের ছাঁট বদলে বাস্তবেই তাকে নব্বইয়ের দশকের আবহে সাজিয়েছেন পরীমনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেন এই চিত্রনায়িকা। ছবির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’—অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।

- Advertisement -

ছবিতে নীল রঙের টি-শার্ট ও লম্বাটে চুলে বেশ অন্যরকম লুকে দেখা গেছে ছোট্ট পূণ্যকে। তার নতুন এই সাজ প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় প্রশংসা।

মন্তব্যের ঘরে কেউ পূণ্যকে ভবিষ্যতের ‘ক্রাশ’ ও সুদর্শন ছেলে বলে প্রশংসা করেছেন। আবার কেউ লিখেছেন, যে সময়ের নায়কই হোক, সে সবসময়ই মিষ্টি। অনেকেই আবার পূণ্যের চেহারায় তার বাবার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।

ছেলেকে নিয়ে পরীমনির এমন মজার আয়োজন অবশ্য এবারই প্রথম নয়। সন্তানদের নিয়ে বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন তিনি।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে নিজের কাছেই রাখছেন পরীমনি। পরে একটি কন্যাশিশুকে দত্তক নিয়ে তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। দুই সন্তানকে নিয়ে সংসার ও অভিনয়জীবন সামলাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পরীমনির কোলে আরেক সদ্যোজাত শিশুকে দেখা যাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শিশুটিকে নিয়ে পরীমনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল এখনো রয়েছে

- Advertisement -

Related Articles

Latest Articles