
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতা নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ছবি ও কাজের খবর শেয়ার করেন তিনি। এবার কমলা রঙের গাউনে নতুন সাজে ছবি প্রকাশ করে আবারও নজর কেড়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিগুলোতে তাকে দেখা যায় কমলা রঙের স্লিভলেস গাউনে। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলোতে সাফার সাজে ছিল স্নিগ্ধতার ছাপ। হালকা মেকআপ, পরিপাটি চুলের সাজ ও গাউনের সঙ্গে মানানসই উপস্থিতি তার পুরো অবয়নে এনে দিয়েছে আকর্ষণীয় আবহ। দিনের আলোয় ঘরোয়া পরিবেশে তোলা ছবিগুলোতে অভিনেত্রীর স্বাভাবিক সৌন্দর্যও ফুটে উঠেছে।
ছবি প্রকাশের পরপরই সাফার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্য, পোশাক ও সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ ভালোবাসা ও মুগ্ধতার কথাও জানিয়েছেন।
নাটক ও টেলিফিল্মের পাশাপাশি সাফা কবির নিয়মিত কাজ করছেন ওটিটি মাধ্যমেও। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও রয়েছে তার ব্যস্ততা। বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদন অঙ্গনের আয়োজনে নিয়মিত দেখা যায় তাকে।
কাজের ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সাফা। তার নতুন ছবিগুলোও সেই ধারাবাহিকতারই অংশ। কমলা গাউনের এই সাজে এবারও অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

