বিমানে মেয়েকে দেখে চমকে গেলেন বাবা, এরপর যা ঘটল

বিমানে মেয়েকে দেখে চমকে গেলেন বাবা, এরপর যা ঘটল - the Bengali Times

বাবা মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই বিশেষ

বাবা-মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই বিশেষ। সেই সম্পর্কেরই এক হৃদয়ছোঁয়া মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজের জন্মদিনে বিমানে উঠে বিমানসেবিকার পোশাকে মেয়েকে দেখে চমকে যান এক বাবা। এরপর মেয়ের সঙ্গে তার আবেগঘন মুহূর্তে চোখে পানি চলে আসে তার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানে একে একে যাত্রীরা প্রবেশ করছেন। দরজার কাছে দাঁড়িয়ে হাসিমুখে তাদের স্বাগত জানাচ্ছিলেন বিমানসেবিকারা। এ সময় বিমানে প্রবেশ করেন এক ব্যক্তি। সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ে এক বিমানসেবিকার দিকে।

- Advertisement -

কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওই ব্যক্তি যেন থমকে যান। বিমানসেবিকাকে চিনতে তার কয়েক মুহূর্ত সময় লাগে। পরে বুঝতে পারেন, সামনে দাঁড়িয়ে থাকা তরুণী আর কেউ নন—তার নিজের মেয়ে শ্বেতা পাণ্ডে।

জানা গেছে, ওই দিনই ছিল শ্বেতার বাবার জন্মদিন। বাবা যে ওই বিমানের যাত্রী হবেন, তা আগে থেকেই জানতেন শ্বেতা। তবে বাবাকে চমকে দেওয়ার পরিকল্পনার কথা তিনি গোপন রেখেছিলেন। জন্মদিনের বিশেষ উপহার হিসেবে একই বিমানে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বাবাকে দেখেই শ্বেতা সম্মান জানিয়ে প্রণাম করেন। এরপর বাবা-মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। দায়িত্ব পালনরত অবস্থায় মেয়েকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি বাবা। আনন্দ, বিস্ময় ও মেয়েকে নিয়ে গর্ব—সব মিলিয়ে তার চোখেমুখে ফুটে ওঠে আবেগের ছাপ।

পরে এই বিশেষ মুহূর্তের ভিডিওটি শ্বেতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ এতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বাবা-মেয়ের এই ভালোবাসাকে জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত বলে মন্তব্য করেছেন।

অপ্রত্যাশিত এক মুহূর্তে মেয়েকে সামনে পেয়ে বাবার সেই বিস্ময় আর আবেগ যেন আরও একবার মনে করিয়ে দিল—প্রিয়জনের দেওয়া চমক কখনো কখনো জীবনের সবচেয়ে স্মরণীয় উপহার হয়ে ওঠে।

- Advertisement -

Related Articles

Latest Articles