৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক

৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক - the Bengali Times
৮০ বছর বয়সী এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন তুরস্কের ২১ বছর বয়সী যুবক মোহাম্মদ

বয়সের ব্যবধান ৫৯ বছর। তবু সেই ব্যবধানকে উপেক্ষা করে ৮০ বছর বয়সী এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন তুরস্কের ২১ বছর বয়সী যুবক মোহাম্মদ। তাঁদের এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ দাবি করেছেন, বয়সের পার্থক্য তাঁদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ভালোবাসার টানেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

বিয়ের পর স্ত্রীকে নিয়ে তুরস্কে যাওয়ার পরিকল্পনা রয়েছে মোহাম্মদের। সেখানে প্রচলিত রীতিনীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা ও উদ্‌যাপন করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

তাঁদের সম্পর্কের বয়সের ব্যবধান নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করলেও মোহাম্মদের বক্তব্য, তাঁদের কাছে সম্পর্কের মূল ভিত্তি ভালোবাসা।

এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ইতালির নাগরিকত্ব পাওয়ার কোনো উদ্দেশ্য এই বিয়ের পেছনে রয়েছে কি না।

তবে এ ধরনের জল্পনার পক্ষে কোনো নিশ্চিত তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। ফলে নাগরিকত্বের বিষয়টিকে বিয়ের কারণ হিসেবে দেখার সুযোগ নেই।

বয়সের এত বড় ব্যবধানের কারণে দম্পতিকে ঘিরে কৌতূহল তৈরি হলেও তাঁদের সম্পর্কের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলার মতো তথ্য এখনো সামনে আসেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles