ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন নুসরাত

ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন নুসরাত - the Bengali Times
নুসরাত খান ও ইশরাক হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ইশরাকের মনোনয়নপ্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর বাগদত্তা নুসরাত খান।

- Advertisement -

এক ফেসবুক পোস্টে নুসরাত খান লিখেছেন, আমি ঢাকা–৬ তথা বাংলাদেশের সব জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যারা ইশরাকের প্রতি অগাধ ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। সর্বশক্তিমান আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা)-এর অশেষ রহমতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ নির্বাচনী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, ইশরাক একজন সৎ, সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান মানুষ। জনগণের অব্যাহত দোয়া ও সমর্থন নিয়ে তিনি দৃঢ়তা ও অঙ্গীকারের সঙ্গে সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ। আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা) তাঁকে প্রজ্ঞা, দিকনির্দেশনা ও সাফল্য দান করুন, যেন তিনি জাতির সেবায় এই মহৎ যাত্রায় সফল হতে পারেন।

সম্প্রতি ইশরাক ও নুসরাতের বাগদান সম্পন্ন হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles