চেক অ্যান্ড ব্যালেন্সের ভারসাম্যে বিএনপির টিকে থাকা জরুরি

চেক অ্যান্ড ব্যালেন্সের ভারসাম্যে বিএনপির টিকে থাকা জরুরি - the Bengali Times
আমি যখন কলেজের ছাত্র তখন বিএনপি ক্ষমতায় ফলে সে সময় বিএনপির নানা দুর্বলতা ও অনিয়ম অন‍্যায় চোখে পড়ে এবং তৎকালীন বিরোধী দলগুলোর সরকার বিরোধী রাজনৈতিক তৎপরতা বক্তব্য এখনো মনের মধ্যে জ্বলজ্বল করে

আমি যখন কলেজের ছাত্র তখন বিএনপি ক্ষমতায়। ফলে সে সময় বিএনপির নানা দুর্বলতা ও অনিয়ম অন‍্যায় চোখে পড়ে এবং তৎকালীন বিরোধী দলগুলোর সরকার বিরোধী রাজনৈতিক তৎপরতা, বক্তব্য এখনো মনের মধ্যে জ্বলজ্বল করে। এতদ্বসত্তেও বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে ২০২৪ এর ৫ই আগস্টের পর বিএনপিই একমাত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে নুতন করে জনগণের কাছে আস্হা ও ভরসার দল হিসেবে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছিল। সেই হিসেবে পরবর্তী সরকারী দল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তা এক প্রকার নিশ্চিত হয়েই জনগণ তাদের দলের কথাবার্তা এবং আচার আচরণ পর্যবেক্ষণ শুরু করে। বিএনপি যে বিষয়টা বুঝতে ব‍্যর্থ হয়েছে বলে আপাতদৃষ্টিতে প্রতীয়মান হয় যে ৫ই আগস্ট ২০২৪ দেশে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে। এই পরিবর্তনের নেতৃত্বে ছিল দেশের কোটি কোটি ছাত্র তরুণ যুবক তথা আপামর সাধারণ জনতা। এই গণঅভ্যুত্থান ছাত্র তরুণদের মগজে মননে বিশাল পরিবর্তন এনে দিয়েছে। যা গতকাল বুয়েট, চুয়েট, ঢাবি সহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজপথের প্রতিবাদের চেহারায় স্পষ্ট হয়ে উঠেছে।

সত‍্যি বলতে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নামে কিছু লোকের নানা ধরনের তৎপরতায় বিএনপির ইমেজ মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে যা দেশের জন‍্যেও ক্ষতিকর। বিএনপির উচিত তাদের দলের প্রকৃত কর্মীদের একটা তালিকার ডাটাবেস তৈরি করা এবং সেখানে তাদের আদ‍্যোপান্ত যাচাই করা। যে কেউ যখন খুশী অপকর্ম করে বিএনপির ঘাড়ে যাতে দোষ চাপাতে না পারে, সে জন‍্যে এই ডাটাবেস তৈরী করে নেতা কর্মীদের বায়োডাটা যাচাই বাছাই এবং সে অনুযায়ী তাদের কাজকর্ম পর্যবেক্ষণ করে তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা বিএনপির মত একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। একই সাথে ছোট ছোট গ্রুপে তাদের নিয়মিত দলের আদর্শ উদ্দেশ্য নিয়ে, জাতীয়তাবাদ, দেশপ্রেম, ইতাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া, কর্মশালা করা অপরিহার্য বলে মনে করি। বিগত ষোল বছরে নানা প্রতিকূলতায় এসব সম্ভব হয় নি কিন্তু এখন এটা সময়ের দাবী। দলের শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কে দলের কর্মী আর কে বসন্তের কোকিল তা নিয়ন্ত্রণ করতে না পারলে নুতন প্রজন্মের কাছে দলটি ধীরে ধীরে অপাংতেয় হয়ে যেতে পারে বলে আশংকা করি। নানা ঘাত প্রতিঘাতের মধ‍্যে দিয়ে বেড়ে উঠা এই দলটি ‘চেক এন্ড ব‍্যালেন্সের’ জন‍্যে এ মুহুর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি দল তা বলাই বাহুল‍্য। বিএনপিকে ধ্বংস করে দিতে পারলে দেশটা এক চরম নৈরাজ্য ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

- Advertisement -

Related Articles

Latest Articles