সামরিক বাহিনীর বেতন বাড়ছে ২০%

সামরিক বাহিনীর বেতন বাড়ছে ২০% - the Bengali Times
ম্যাকগিনটি কানাডিয়ান সশস্ত্র বাহিনীর বেতন ২০ শতাংশ বৃদ্ধির যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরক্ষা কমিউনিটির মধে তা প্রশংসীত হয়েছে

সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন বৃদ্ধিতে একাধিক পদ্ধতির কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটির কার্যালয়। এর মধ্যে একটি হচ্ছে স্ট্রেস ট্রেডের জন্য রিটেইনশন বোনাস চালু করা।

এই বিনিয়োগে কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সার্বিক বেতন প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে। দি কানাডিয়ান প্রেসকে দেওয়া এক ইমেইল বিবৃতিতে এমনটাই বলেছেন প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র লরেন্ট ডি কাসানভ। তিনি বলেন, এই বিনিয়োগ সবচেয়ে ভালোভাবে কীভাবে বাস্তবায়ন করা যায় ডিপার্টমেন্ট অব ন্যাশনাল ডিফেন্স এবং কানাডিয়ান আর্মড ফোর্সেস তা নিয়ে কাজ করছে। এজন্য তারা একাধিক পদ্ধতির কথা ভাবছে। যেমন স্ট্রেু ট্রেডের জন্য রিটেনশন বোনাস চালু, কনিষ্ঠ সদস্যদের প্রারম্ভিক বেতন বৃদ্ধি এবং ব্যাপকভিত্তিতে বেতন বৃদ্ধি।

- Advertisement -

ম্যাকগিনটি কানাডিয়ান সশস্ত্র বাহিনীর বেতন ২০ শতাংশ বৃদ্ধির যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরক্ষা কমিউনিটির মধে তা প্রশংসীত হয়েছে। একই সঙ্গে এটা বিভ্রান্তিও তৈরি করেছে। এই অবস্থায় বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, তারা ছাপার আকারে তা পড়তে চান।

মিলিটারি পে স্কেল বেশ জটিল এবং এটা নির্ধারিত হয় র‌্যাংক, প্রফেশন, মোতায়েন এবং অন্যান্য পরিস্থিতির ভিত্তিতে। বর্ধিত বেতন কার্যকর করার নানা উপায় রয়েছে।
কানাডিয়ান গ্লোবাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের ফেলো শার্লট ডুভাল-ল্যান্টোইন বলেন, সবক্ষেত্রে বেতন বাড়বে বলে তিনি মনে করেন না। এই বিবৃতি থেকে আমার কাছে যেটা পরিস্কার হয়েছে তা হলো তারা সব ধরনের বিকল্পই বিবেচনা করে দেখছে। এটা কেদন হবে সেই বড় প্রশ্নের মধ্যে আমরা এখনো রয়ে গেছি। কারণ, বেতন বৃদ্ধি বনাম বিশেষ বেতন বনাম সার্বিক বেতন প্যাকেজ সময়োপযোগী করা এক নয়।

ডিপার্টমেন্ট অব ন্যাশনাল ডিফেন্সের সাবেক ন্যায়পাল গ্যারি ওয়ালবোর্নও ম্যাকগিনটির প্রতিশ্রুতিকে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles