কানাডিয়ানদের ইসরায়েল ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান

কানাডিয়ানদের ইসরায়েল ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান - the Bengali Times
ইসরায়েলি সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে কানাডিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেল সরকার

ইসরায়েলি সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে কানাডিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেল সরকার। ইরানের সঙ্গে দেশটির পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে।

কানাডিয়ান সরকার বলেছে, ইরাসের সঙ্গে ইসরায়েলের চলমান বিবাদের কারণে এই সতর্কর্তা জারি করেছে তারা। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবস্থানরত কানাডিয়ানদের প্রয়োজন বলে গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা এবং উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানালেন তিনি।

- Advertisement -

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী শনিবার এই বলে হুশিয়ার করে দিয়েছেন যে, ইরান যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে তাহলে তেহরান ভস্মিভূত হয়ে যাবে।

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েল অকস্মাৎ হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের ওই হামলায় বেশ কয়েকজন জেনারেল নিহত হন।

- Advertisement -

Related Articles

Latest Articles