
হাডসন’স বের কাছে কোনো ধরনের আদিবাসী শিল্পকর্মী থেকে থাকলে কোম্পানিটির তা ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল মেরি সিমন। ইনুক মা ও ইংলিশ পিতার সন্তান সিমন উত্তর কুইবেকের নুনাভিকে হাডসন’স বে কোম্পানির আউটপোস্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
গভর্নর জেনারেল হওয়ার আগে সিমনের প্রোফাইল তৈরির অংশ হিসেবে সাচেদিনা ২০২১ সালে কুইবেক আউটপোস্ট পরিদর্শন করেন। সিমন বলেন, হাডসন’স বে কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে এটা সম্ভব বলে আমি আশাবাদী। উদাহর হিসেবে ভ্যাটিকানের প্রসঙ্গ উল্লেখ করেন গভর্নর জেনারেল। তিনি বলেন, একটি প্রক্রিয়া চলছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু শিল্পকর্ম কানাডাকে ফেরত দেওয়া হবে। এটা কীভাবে ফিরিয়ে আনা যায় সে সংক্রান্ত একটি প্রক্রিয়া থাকা উচিত।
এ মাসের গোড়ার দিকে কানাডার একটি আদালতে রুল জারি করে বলে, কানাডার সবচেয়ে পুরোনো কোম্পানিটি চার হাজারের বেশি শিল্পকর্ম নিলামে তুলতে পারে। যেসব শিল্পকর্মের সঙ্গে আদিবাসী কমিউনিটির তাৎপর্য জড়িত সেগুলোর বিক্রি বন্ধ করতে কংগ্রেস অব অ্যাবোরোজিনাল পিপলস, অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্স এবং অ্যাসেম্বলি অব ম্যানিটোবা চিফের তরফ থেকে প্রচ- চাপ আছে।
ন্যাশনাল ইন্ডিজেনাস পিপলস ডের প্রাক্কালে সিমন সাচেদিনার সঙ্গে কথা বলেন। দ্য হার্ট গার্ডের বাইরে কথা বলেন তারা, যেখানে স্থানীয় শিক্ষার্থীরা আবাসিক স্কুলের বেঁচে যাওয়া আদিবাসী সন্তানদের সংগ্রাম, ত্যাগ ও সাহসের প্রতি সম্মান জানিয়ে বার্তা লিখবে তারা।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

