কানাডাতে বসবাসরত বৃহত্তর কুষ্টিয়াবাসীদের পিকনিক

কানাডাতে বসবাসরত বৃহত্তর কুষ্টিয়াবাসীদের পিকনিক - the Bengali Times
কানাডাতে বসবাসরত বৃহত্তর কুষ্টিয়াবাসীদের ২০২৫ এর পিকনিকে আপনাকে আমন্ত্রণ

কানাডাতে বসবাসরত বৃহত্তর কুষ্টিয়াবাসীদের ২০২৫ এর পিকনিকে আপনাকে আমন্ত্রণ !!

আগামী আগস্ট মাসের ৯ তারিখ শনিবার আয়োজিত হতে যাচ্ছে “Greater Kushtia Picnic 2025”. স্থান: স্কারবোরো Thompson Memorial Park!অনুগ্রহপূর্বক দিনটি আপনার ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। বিস্তারিত জানতে Greater Kushtia Community of Canada (GKCC) গ্রূপ পেজে চোখ রাখুন। রেজিস্ট্রেশনসহ সব কিছু দ্রুত এই গ্রূপে জানানো হবে।

- Advertisement -

আপনি, আপনার পরিবার এবং গেস্ট সহ চলে আসুন এবং আমাদের সাথে সবাই মিলে দিনটিকে উপভোগ করুন। বেশ কয়েকবছর আমাদের সবার একসাথে দেখা হয়না।

এখানকার ব্যাস্ততম জীবনে সময় বের করে সবার সাথে দেখা করা বা সবার কাছে যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার, হয়ত আপনি অল্পকিছু সংখক মানুষের সাথে দেখা করতে পারেন, তবে এই ধরণের একটি আয়োজনেই সম্ভব হয় একবারে অনেকের সাথে দেখা হওয়া, কিছুটা সময় কাটানো, কিছুটা স্মৃতিমন্থন, কিছু কিছু নতুন স্মৃতি তৈরী করা।

দেশে থাকতে ঘটা করে সব সময় স্মৃতি তৈরি করতে হয়নি, অনেকসময় সেটা অটোমেটিক হয়ে যেতো, কিন্তু এখানে আসলে সেরকম না। মেমোরি বা স্মৃতিকে আমরা “take it granted for” ধরে নেই এবং অনেক সময় এর গুরুত্ব বুঝতে পারি না, তবে যার মনে করার মতো স্মৃতি নেই বা যিনি স্মৃতি হারিয়েছেন তারা বুঝতে পারেন এর গুরুত্ব কতোখানি। পেশাগত কারণে এমন অনেক মানুষের সাথে যোগাযোগ হয় সে কারণে ব্যাপারটির দুর্দশার কথা কিছুটা জানি।

অনেকের মতো আমারো জীবনে হয়তো অনেক কিছু অর্জন হয়নি, তথাপি আমি নিজেকে অনেক ধনী মনে করি কারণ আল্লাহতালা আমাকে ছোট ছোট অনেক স্মৃতি উপহার দিয়েছেন।

আমার বাংলাদেশে অবস্থানকালীন জীবনের বলতে গেলে ৮০ ভাগ সময় কেটেছে তৎকালীন কুষ্টিয়া বা বর্তমান বৃহত্তর কুষ্টিয়ার বিভিন্ন স্থানে। ওখানকার অনেক স্মৃতি এখনো মনকে আনন্দ দেয়, গড়াই, মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, কালিগঙ্গার সাথে জড়িত অনেক অনেক মুহূর্ত এখনো মনকে করে রেখেছে অনেক সমৃদ্ধ !!!

এখানে গড়াই, মাথাভাঙ্গা না থাকলেও আছে সেখানকার মাটি-বাতাসে বেড়ে ওঠা অনেক প্রাণ !! আসুন আমরা সবাই মিলে এই বিভুঁই-বিদেশে তৈরী করি নতুন কিছু স্মৃতি !!!

অবশেষে সীমাহীন ধন্যবাদ জানাই Raziul Kazi ভাইকে এই গ্রূপটিকে শত ব্যস্ততার মধ্যেও সচল রাখা এবং আসন্ন এই পিকনিকের উদ্যোগ এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য !!

আবারো আমন্ত্রণ রইলো “Greater Kushtia Community of Canada (GKCC) এর ২০২৫ এর পিকনিকে অংশগ্রহণের জন্য।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles