আর্থিক সংকটেও টরন্টোর প্রাইড উৎসব

আর্থিক সংকটেও টরন্টোর প্রাইড উৎসব - the Bengali Times
টরন্টো বংশোদ্ভূত একজন ড্র্যাগ কিং বলেন বিশ্বব্যাপী প্রাইড উৎসবে তিনি পারফর্ম করেছেন

টরন্টো বংশোদ্ভূত একজন ড্র্যাগ কিং বলেন, বিশ্বব্যাপী প্রাইড উৎসবে তিনি পারফর্ম করেছেন। তবে একটি বিষয় তাকে টরন্টো সিটিতে বারবার ফিরিয়ে আনে।

ক্রেম উনাকুচি নামে পারফর্ম করা এই শিল্পি বলেন, সারাবিশ্ব থেকে বহু মানুষ টরন্টো প্রাইডে যোগ দিতে আসেন। এর কারণ, তাদের সবাইকে এখানে সুস্বাগত জানানো হয়।

- Advertisement -

তবে কর্পোরেট সহায়তায় এখন বনড় ধরনের পরিবর্তন হচ্ছে, যা উত্তর আমেরিকার সর্ববৃহৎ প্রাইড উৎসবের ভবিষ্যতে ছায়া ফেলছে।

প্রাইড টরন্টো বুধবার জানায়, স্পন্সররা সরে যাওয়ায় এবং উৎসব আয়োজনে ব্যয় বেড়ে যাওয়ায় ৯ লাখ ডলার তহবিল ঘাটতির মুখে রয়েছে তারা।

প্রাইড টরন্টোর নির্বাহী পরিচালক কোজো মডেস্ট কর্পোরেটদের এই সরে যাওয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অধীনে বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তির চেষ্টার বিরুদ্ধে আঘাতের সম্পর্ক আছে বলে জানান। তিনি বলেন, এ বছরের উৎসব অন্যান্য বছরের মতোই। তবে বাজেট ঘাটতির কারণে আগামী বছরের উৎসব ছোট করতে হবে, যা এর সুনাম ও মর্যাদার জন্য হুমকি।

চলতি বছর উৎসবে অবদান না রাখার ঘোষণা দিয়েছে যেসব কোম্পানি তার মধ্যে রয়েছে গুগল, নিশান, হোম ডিপো এবং ক্লোরক্স। গুগল বলেছে, ২৯ জুন অনুষ্ঠেয় প্রাইড প্যারেডে তাদের কর্মীরা অংশ নেবেন। নিশান কানাডা ও ক্লোরক্স বলেছে, বৈচিত্র ও অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতি তাদের সমর্থন থাকবে। হোম ডিপো বলেছে, অলাভজনক অনুদানের বিষয়টি তারা অব্যাহতভাবে পর্যালোচনার মধ্যে রেখেছে এবং এ বছরের উৎসবে কোনো অবদান তারা রাখছে না।

ড্র্যাগ কিং বলেন, যেসব কোম্পানি নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে তারা যে কখনোই আমাদের সঙ্গে ছিল না এটাই তার প্রমাণ। চোট উৎসব নিয়ে আতঙ্কের কিছু নেই।

তবে সব কুইয়ার সংগঠনই যে প্রাইড টরন্টোর মতো আর্থিক সংকটে আছে এমন নয়। কিছু কমিউনিটি মেম্বার বলেছেন, কেন প্রাইড উৎসব সাধ্যের বাইরে চলে যাচ্ছে তা তারা বুঝতে পারেন।

চার্লস ওয়েসলি ভিলেজ বিআইএর চেয়ারপারসন জর্জ প্র্যাট বলেন, আমার মনে হয় সংগঠনটি বড় থেকে আরও বড় হয়েছে এবং বাজেটও বেড়ে গেছে। এটা এমন এক জায়গায় পৌঁছে যাচ্ছে, যেখানে আর কার্যকর থাকে না। আমরা মনে হয় আমরা সেখানে পৌঁছে গেছি।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles