কানাডায় স্টাডি পারমিট

কানাডায় স্টাডি পারমিট - the Bengali Times
কানাডায় স্টাডি পারমিট

যুক্তরাষ্ট্র অভিমুখী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থে কানাডায় চেষ্টা করতে পারেন। সঠিক নিয়মে আবেদন  করলে কানাডায় স্টাডি পারমিট পাওয়া কঠিন কিছু নয়। উত্তর আমেরিকায় আসতে চাইলে শিক্ষার্থীদের আপাতত কানাডা ছাড়া আর কোন উপায় নেই। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি তুলনামূলকভাবে কানাডায় আমেরিকার চাইতে  কম।

কানাডায় স্টাডি পারমিট এর জন্য তিনটে জিনিস খুব দরকার।

- Advertisement -

বাংলাদেশে সম্পন্ন শিক্ষাকোর্সে ভালো ফল, আইইএলটিএস এ  উচ্চ স্কোর এবং আর্থিক সামর্থ্য বা ফাইনেন্সিয়াল সলভেন্সি। কমপক্ষে দু বছরের কোর্স করলে গ্র‍্যাজুয়েশনের পরে তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায়।

সাইন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স  বা সংক্ষেপে এস টি ই এম (STEM) অথবা হেলথ কেয়ার এর কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে আসাই ভালো।  এসব বিষয়ে যারা পড়াশোনা করবেন, স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে

তাদের কাজের সুযোগ রয়েছে। স্কিল্ড ট্রেড নিয়েও পড়াশোনা করবার কথা ভাবতে পারেন,  হাতে কলমে কাজ করতে যারা পছন্দ করেন। ভবিষ্যতে কানাডার অর্থনীতিতে স্কিল্ড প্রফেশন এবং ট্রেড জানা লোকদের কাজের সুযোগ বেড়ে যাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে  ।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles