
আমার সামারে সকাল/বিকাল হাঁটার পথে আমাদের বাসার পাশের এই ম্যাগনোলিয়া ফুল গাছটিকে আমি সামার বা গ্রীষ্মের আগমনী বার্তা হিসাবে দেখে থাকি। এবার যদিও এখনো পুরাপুরি গরম পড়া শুরু হয়নি তথাপি সিজেনাল ফুল ফোটা শুরু হয়ে গেছে।
কালকে বিকালে হাটতে বের হয়েই দেখি ওরা পুরোপুরিই ফুটে উঠেছে, এবং অলরেডি ঝরাও শুরু হয়ে গেছে।
এই ফুল খুব কম সময়ে থাকে, বড়োজোর ২ সপ্তাহ, তারপরেই গাছে পাতায় ভোরে যায়, কিন্তু যে অল্প সময় থাকে সেই অল্প সময়ই সৌন্ধর্যে ভরপুর থাকে।
এখনো পুরাপুরি গরমম না পড়লেও তাপমাত্রা একটু অনুকূলে থাকলেই বাইরে হাটঁতে বের হই, কারণ জিমের ট্রেড মিলে আর হাঁটতে ভালো লাগছে না। আশাকরি তাপমাত্রা শ্রিঘ্রই অনুকূলে আসবে।
স্কারবোরো, কানাডা

