
লিলি, হে লিলিথ- তুমি ইহুদী মিথলজি থেকে বেরিয়ে এসে
আলোকিত করতেছো অন্ধকারকে।
পৃথিবীর প্রথম নারী
পৃথিবীর প্রথম পুরুষের সঙ্গে সঙ্গমের বিরোধতা করে অভিশপ্ত
তোমার নারীবাদ, প্রতিবাদ, অপবাদ, অপরাধসমুহ
বিখ্যাত কিংবা কুখ্যাত ][ নন্দিত কিংবা নিন্দিত
তবু এবং তবু এবং তবুও
মুগ্ধ করে তোমার তীব্র তুমুল ঝাঁঝালো যৌনতা
আকর্ষণ করে-
আকর্ষণীয় নারী স্বাধীনতা, অভিশপ্ত জীবন।
সৃষ্টির প্রথম নারী আর সৃষ্টির প্রথম পুরুষের সাথে শক্তি পরীক্ষা,
লিঙ্গ বিরোধ!
সঙ্গমে সমঅধিকার নিয়ে তোমার দ্বন্দ্বযুদ্ধ রতিসাম্যে!
লিলি, তুমি ভেঙেছো পুরুষতান্ত্রিক আধিপত্য।
নারীতান্ত্রিক বিদ্রোহের প্রথম প্রতীক
বৈষম্যের বিপরীতে সাম্যতা, সমান্তরাল।
নারীপুরুষইবলিশের সাথে
পরকীয়া, বহুগামীতা, সমকামিতা, থ্রিসাম, রহস্যময়তা
সমঅধিকার তুমিই করেছো প্রতিষ্ঠিত।
আদম কিংবা ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত হতে চাও নি, তুমি!
তুমি আদি আদমের পাঁজরের হাড় থেকে প্রস্তুত নও
অধীনস্থ নও, শাসিত নও
তিনি সর্বদাই আরোহনে ইচ্ছুক Subject, তিনিই Active.
তুমি Objective, তুমি Passive.
শ্রেনিবিন্যাসে অবাধ্য এবং রহস্যময়ী এবং পৃথিবীর প্রথম বিদ্রোহী
ফিরে গেলে মর্ত্যে! ফিরে গেলে ইজিপ্টের সমুদ্রতীরে
শাস্তি অথবা শান্তি
কে সহবাস করেছিলো আজাযিলের সাথে
কে জন্ম দিয়েছে শয়তান
কে সাপ হয়ে স্বর্গীয় উদ্যানে গিয়ে বন্ধুত্ব করে সতিনের সাথে
সমকামিতা!
এসব নিষিদ্ধ গন্ধমের ফুল,
এসব প্রশ্নোত্তর প্রাগৈতিহাসিক।
আদি আদমের His tory এখন মিথলজিক্যাল History।
———-
টরন্টো, কানাডা

