শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস

শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস - the Bengali Times
আটককৃত রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াস ছবি সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।

- Advertisement -

শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে তা মুছে দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি স্থান পায়।

ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগের বিষয়ে আয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles