আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাওয়ালেন যুবদল নেতা নয়ন, অতঃপর…

আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাওয়ালেন যুবদল নেতা নয়ন, অতঃপর… - the Bengali Times
রাজধানীর পল্টন এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা

রাজধানীর পল্টন এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটকের পর ওই নেতার সঙ্গে যুবদল নেতা নয়নের কথোপকথন এবং তাকে খাবার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, আটকের পর রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

এ সময় নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরা কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

তবে আটকের পর ওই ব্যক্তির সঙ্গে ভিন্ন আচরণ করতে দেখা যায় নয়নকে। তাকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন তিনি। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের আটক ব্যক্তির মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তার কোনো জিনিসপত্র যেন হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন।

পরে আটক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles