হাসিনা দেশে ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে নেওয়া হবে ফাঁসির মঞ্চে: হাসনাত

হাসিনা দেশে ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে নেওয়া হবে ফাঁসির মঞ্চে: হাসনাত - the Bengali Times
হাসনাত আব্দুল্লাহ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হবে, তবে সেই স্বাগত জানিয়ে নেওয়া হবে ফাঁসির মঞ্চে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -

হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা বারবার দেশে ফেরার কথা বললেও শেষ পর্যন্ত ফিরবেন না। তার ভাষায়, এসব আলোচনা মূলত রাজনৈতিক নাটক এবং আওয়ামী লীগের কিছু সমর্থককে উজ্জীবিত করার কৌশল।

তিনি বলেন, ‘উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো যা হচ্ছে, সব নাটক।’

শেখ হাসিনার ফেরার বিষয়ে আরও কঠোর বক্তব্য দিয়ে তিনি বলেন, ‘আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। সে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হাসনাত বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে দলটির পরাজয় চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর নতুন করে জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, শুধু ডিসেম্বর কিংবা কোনো নির্দিষ্ট ঋতুকে কেন্দ্র করে ঐক্য গড়ে উঠলে তা দীর্ঘস্থায়ী হবে না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদি ঐক্য প্রয়োজন।

তার মতে, গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মধ্য দিয়েই এ ঐক্য সুদৃঢ় করতে হবে।

ভারতের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি।

হাসনাত আরও জানান, সরকারের কাছে তারা জানতে চেয়েছেন, কথিত ষড়যন্ত্রের বিষয়টি কোন পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে সরকারের পরিকল্পনা কী। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের উদ্যোগ সম্পর্কেও জানতে চেয়েছেন তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles