স্ত্রী মেলানিয়া আমাকে ‘স্যার’ বলে ডাকে : ট্রাম্প

স্ত্রী মেলানিয়া আমাকে ‘স্যার’ বলে ডাকে : ট্রাম্প - the Bengali Times

স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে কী নামে ডাকেন তা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে কী নামে ডাকেন, তা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মেলানিয়া তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বুধবার টেক্সাসে এক নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ‘ভেগান’ বলে আক্রমণ করছিলেন ট্রাম্প। তবে তালারিকো ভেগান নন। এ সময় ‘ভেগান’ শব্দের সঠিক উচ্চারণ নিয়ে কথা বলতে গিয়ে স্ত্রী মেলানিয়ার প্রসঙ্গ টানেন তিনি।

- Advertisement -

ট্রাম্প বলেন, মেলানিয়া তাকে বলেছিলেন, ‘স্যার, আমার জন্য একটা কাজ করুন। আপনাকে একটু সাহায্য করতে হবে। এটা ভে-গান নয়, ভি-গান।’

এরপর রসিকতা করে ট্রাম্প বলেন, ‘আমি কীভাবে জানব? আমি তো স্টেক খেতে ভালোবাসি!’

মেলানিয়া তাকে ‘স্যার’ বলে ডাকেন—এ দাবি অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও এমন কথা বলেছেন ট্রাম্প। আবার স্ত্রীকে তিনি ‘ফার্স্ট লেডি’ বলে ডাকতে পছন্দ করেন বলেও জানিয়েছিলেন।

ট্রাম্পের এবারের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে হাস্যরস ও সমালোচনা করেছেন। বিশেষ করে স্ত্রী স্বামীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন—এই বিষয়টিই বেশি আলোচনায় এসেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles