রাঙামাটির সৌন্দর্যে মুগ্ধ প্রভা, হারিয়ে গেলেন পাহাড়-লেকের মায়ায়

রাঙামাটির সৌন্দর্যে মুগ্ধ প্রভা, হারিয়ে গেলেন পাহাড়-লেকের মায়ায় - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

পাহাড়, লেক আর মেঘের মিতালিতে রাঙামাটির সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের। নীল জলের বুক চিরে ছুটে চলা নৌকা, চারপাশের সবুজ পাহাড় আর নির্মল বাতাসে কিছুটা সময়ের জন্য ব্যস্ত জীবনের ক্লান্তিও যেন ভুলে থাকা যায়। এবার সেই মায়াবী প্রকৃতির টানে রাঙামাটিতে গিয়ে মুগ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সম্প্রতি রাঙামাটিতে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। প্রকাশ করা ছবিগুলোতে পাহাড়, কাপ্তাই লেক ও নৌকাভ্রমণের নানা দৃশ্যের পাশাপাশি প্রকৃতির সঙ্গে তার আনন্দঘন সময় কাটানোর মুহূর্তও দেখা গেছে।

- Advertisement -

ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

অভিনেত্রীর প্রকাশ করা ছবিতে রাঙামাটির মনোরম প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি তার স্বতঃস্ফূর্ত উপস্থিতিও নজর কেড়েছে। পাহাড়ি পরিবেশ, লেকের শান্ত জল আর নৌকার দুলুনিতে যেন অন্যরকম এক প্রশান্তি খুঁজে পেয়েছেন তিনি।

প্রভার এই ভ্রমণ ও অনুভূতিতে অনেকের মনে পড়েছে দেশের জনপ্রিয় গান—‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’। রাঙামাটির পাহাড়, জল আর প্রকৃতির সৌন্দর্য নিয়ে গানটির কথায় যে মুগ্ধতা ফুটে উঠেছে, প্রভার প্রকাশ করা ছবিতেও যেন সেই আবহই ধরা পড়েছে।

গানটি গেয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। এর কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।

সব মিলিয়ে রাঙামাটির প্রকৃতির কাছে প্রভার এই সাময়িক হারিয়ে যাওয়া যেন ব্যস্ততার জীবনে একটু প্রশান্তির বিরতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশ করা ছবিগুলোও ভক্তদের মাঝে পেয়েছে বেশ সাড়া।

- Advertisement -

Related Articles

Latest Articles