ভেঙে গেছে সেই মীমের সংসার

ভেঙে গেছে সেই মীমের সংসার - the Bengali Times
সাবরিন সাকা মীম

একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সাবরিন সাকা মীম। ২০১২ সালের ৭ ডিসেম্বর ডা. শাহরিয়ার আহমেদ সজিবকে বিয়ে করেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সংসার টেকেনি।

সংগীতশিল্পী পুতুলের পডকাস্টে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে মীম জানান, ২০১৮ সালের ৭ জুন তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর আগে প্রায় সাড়ে পাঁচ বছর সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি।

- Advertisement -

মীম বলেন, সংসার ভাঙার পেছনে একাধিক বিষয় কাজ করেছে। সময়ের সঙ্গে সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠেছিল। তবে তিনি স্বামীকে এককভাবে দায়ী করতে চান না।

বিচ্ছেদের পর প্রায় নয় বছর পার হলেও নতুন করে বিয়ে বা সম্পর্কে জড়াতে রাজি নন মীম। তিনি বলেন, নতুন সম্পর্কে যাওয়ার মতো আস্থা এখন আর তার মধ্যে নেই।

১৯৯২ সালে বিটিভির নাটকে অভিনয়ের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন মীম। প্রায় ১৮ বছর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পর ২০১২ সালে নাট্যজগৎ থেকে সরে যান এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles